শিরোনাম
◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২১, ১২:৫৯ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২১, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দ্রুততম মানব ইতালির লেমন্ত মার্সেল জ্যাকবস

রাহুল রাজ: [২] এক যুগ ধরে অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টের রাজা ছিলেন উসাইন বোল্ট। মুগ্ধতা ভরে তার দৌড় দেখেছে বিশ্ববাসী। এবারের টোকিও অলিম্পিকে নেই তিনি। রিওতেই জানিয়েছিলেন অলিম্পিকে আর দেখা যাবে না তার দৌড়।

[৩] সবার অপেক্ষা ছিল কে দখল করবেন তার ছেড়ে যাওয়া আসন। হবেন অলিম্পিকের দ্রুততম মানব। অবশেষে মিলল তার উত্তর। অলিম্পিকের দ্রুততম মানব হয়েছেন ইতালিয়ান অ্যাথলেট লেমন্ত মার্সেল জ্যাকবস। ৯.৮০ সেকেন্ডে ১০০ মিটার দৌড়েছেন তিনি।

[৪] ফেভারিটের তালিকায় কখনোই ছিলেন না জ্যাকবস। সেমিফাইনালে নিজের হিটে ইউরোপিয়ান অঞ্চলের রেকর্ড ভেঙেছিলেন। তবুও তাকে ফেভারিটের তালিকায় না রাখার বড় কারণ অলিম্পিকে ১০০ মিটারে ইতালির সাফল্য খরা। ১৯৬০ সালে রোম অলিম্পিকে সর্বশেষ ব্রোঞ্জ জিতেছিল তারা।

[৫] ৯.৮৪ সেকেন্ড সময় নিয়ে এই ইভেন্টের রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের ফ্রেড কারলি। ৯.৮৯ সেকেন্ড দৌড়ে ব্রোঞ্জ জিতেছেন কানাডার আন্দ্রে দি গ্রাস। নিজেদের ক্যারিয়ারের সেরা সময়ে তারা সবাই দৌড়েছেন আজকেই।

[৬] অলিম্পিকে সোনা জয়ের পর জ্যাকবস বলেছেন, অলিম্পিকে পদক জেতা এটা আমার ছোট বেলার স্বপ্ন ছিল। অবশ্যই স্বপ্ন ভিন্ন কিছুতে বদলে যেতে পারে। কিন্তু ফাইনালে দৌড়ানো এবং জেতা; এটা স্বপ্নটাকে সত্যি করেছে। আমি আমার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে সবসময় সমর্থন দিয়েছে। আমার বাচ্চারা, মা; যিনি আমার এক নম্বর ভক্ত সেই ছোটবেলা থেকে। এবং আমার দলকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে অনুসরণ করেছে, সমর্থকদেরও।

[৭] গত অলিম্পিকে বোল্ট ৯.৮১ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছিলেন। এবার অবশ্য তার চেয়ে ০.১ সেকেন্ড কম সময় নিয়েছেন তিনি। অবশ্য বোল্টের বিশ্বরেকর্ডের কাছেও যেতে পারেননি জ্যাকবস।

[৮] ২০১২ সালের লন্ডন অলিম্পিকে ৯.৬৩ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিকের রেকর্ড গড়েছিলেন তিনি। বিশ্বরেকর্ডটি তার আরও আগের। ২০০৯ সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশশিপে ৯.৫৮ সেকেন্ড সময়ে ১০০ মিটার দৌড়েছিলেন তিনি। টোকিও অলিম্পিকে এই ইভেন্টের ফাইনালে অবশ্য ছিলেন না বোল্টের দেশ জ্যামাইকার কেউ।

  • সর্বশেষ