শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২১, ০১:৫৯ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২১, ০৫:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৪১তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ২১০৫৬

শরীফ শাওন: [২] রোববার (১ আগস্ট) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রকাশিত এই ফলে পাস করেছেন ২১ হাজার ৫৬ জন।

[৩] পিএসসির ওয়েবসাইটের পাশাপাশি মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এসএমএসে ফল জানতে টেলিটক মোবাইল থেকে BCS লিখে স্পেস দিয়ে ৪১ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

[৪] পরীক্ষার দীর্ঘ চার মাস পর ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হলো। এর আগে, ফল প্রকাশে কয়েক দফা জোর প্রস্তুতিও নিয়েছিল পিএসসি। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় তা সম্ভব হয়নি। জানা যায়, আজ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সেখানেই ফল প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত হয়।

[৫] ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন পদে দুই হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়। এতে জমা পড়ে মোট চার লাখ ৭৫ হাজার আবেদন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়