শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ◈ দূতাবাসের উদ্যোগে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী ◈ ৯০ কিমি গতির কালবৈশাখীর তাণ্ডব ঢাকাসহ বিভিন্ন জেলায়, বজ্রপাতে স্কুলছাত্র নিহত

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২১, ০৯:৪১ সকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২১, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম সিআরবিতে হাসপাতাল নির্মাণ কাজ বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ

রিয়াজুর রহমান: [২] শনিবার (৩১ জুলাই) চট্টগ্রামের চান্দগাঁওয়ের পশ্চিম মোহরার বাসিন্দা মো.খোরশেদ আলমের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. মামুন এ নোটিশ পাঠান।

[৩] পরিবেশ রক্ষা এবং জীব বৈচিত্র্য সংরক্ষণে ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রামের সিআরবিতে হাসপাতাল নির্মাণ কাজ বন্ধ রাখতে সরকারকে এই আইনি নোটিশ পাঠানো হয়।

[৪] নির্ধারিত সময়ের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ না নিলে উচ্চ আদালতে রিট করা হবে বলে জানিয়েছেন আইনজীবী মো.মামুন।

[৫] রেলপথ মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ের মহাপরিচালক, পরিবেশ সচিব, রেলওয়ের প্রধান প্রকৌশলী (পূর্ব), রেলওয়ের এস্টেস অফিসার(ইস্টজোন) এবং ইউনাইটেড গ্রুপের ব্যবস্থপনা পরিচালক বরাবরে এ নোটিশ পাঠানো হয়।

[৬] এর আগে ১৪ জুলাই আরও দু’টি আইনি নোটিশ পাঠানো হয়েছিলো।

[৭] বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ট্রাস্টি আইনজীবী জিয়া হাবীব আহসানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হাসান এম এস আজিম একটি পাঠান।

[৮] অপরটি বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), অ্যাসোসিয়েশন ফর ল্যান্ডরিফরম অ্যান্ড ডিভেলপমেন্ট (এএলআরডি), নিজেরা করি এবং পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এর পক্ষ থেকে পাঠানো হয়েছিলো। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়