শিরোনাম
◈ কারাগার ভেঙে পালানো ৫২ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হদিস নেই ◈ কাগজ-ফাইলের যুগ পেরিয়ে ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ ◈ ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত : ৭০০ কিমি দূর থেকেও শোনা গেল বিস্ফোরণের শব্দ, বন্ধ ৬ বিমানবন্দর ◈ যানজট কমাতে গাবতলী-মহাখালী-সায়েদাবাদ-গুলিস্তান বাস টার্মিনাল সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে: সড়ক প্রতিমন্ত্রী ◈ রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতি: সংঘর্ষ নয়, সমঝোতার রাজনীতি চাই ◈ তারেক রহমানের ভারত সফর ঘিরে দিল্লিতে ‘অভ্যন্তরীণ বিরোধের’ ইঙ্গিত ◈ খেলার নিয়ম বদলে গেছে, পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ: ইরা‌নের পার্লা‌মে‌ন্টে স্পিকার ◈ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ ◈ রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী ◈ এয়ারবাসের প্রস্তাব ‘অবিশ্বাস্য প্রতিযোগিতামূলক’: ইইউ রাষ্ট্রদূত

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২১, ১২:১৭ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০২১, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদারীপুরের শিবচরে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৬

নিউজ ডেস্ক: মাদারীপুরের শিবচরে ট্রাক উল্টে ৬ জন নিহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুরের শিবচর উপজেলার আড়িয়াল খাঁ নদের টোল প্লাজার কাছে দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি ট্রাক আড়িয়াল খাঁ নদের সেতুর টোল প্লাজার কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কে পাশের খাদে পড়ে যায়। এ সময় মো. সোহান নামের টোল প্লাজার এক কর্মচারীসহ ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত অবস্থায় পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে আরও দুজনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী মো. মেহেদী হাসান বলেন, ট্রাকটি হাইওয়ে দিয়ে দ্রুতগতিতে এসে টোল প্লাজার কাছে রেলিং ভেঙে পাশের খাদে পড়ে যায়। ট্রাকে ছাদ ঢালাইয়ের পাইপসহ অন্যান্য মালামাল ছিল। এর ওপরে ৮-১০ জন সাধারণ যাত্রী বসে ছিলেন।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। স্থানীয় হাসপাতালে নেওয়ার পর আরও চারজন মারা গেছেন। তাঁদের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

  • সর্বশেষ