শিরোনাম
◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২১, ১২:১৩ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০২১, ১২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় ৬৩ জনকে অর্থদণ্ড

স্বপন দেব: [২] মৌলভীবাজার জেলায় লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় জেলার সাতটি উপজেলায় মোবাইল কোর্টে ৬৩ জনকে মোট ৩১ হাজার ৮ শ’ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

[৩] শনিবার সকাল ১০ টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত জেলার সকল উপজেলায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

[৪] মৌলভীবাজার জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫ (১) (খ) ধারায় এই অর্থদণ্ড করা হয়েছে।

[৫] মোবাইল কোর্ট পরিচালনা করেন সাতটি উপজেলার উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারগণ (ভূমি) এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। এসময় তাদের সহযোগিতা করেন সেনা বাহিনী,পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যগণ।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়