শিরোনাম
◈ রাষ্ট্রপতির শপথ আজ, যেসব সড়কে থাকছে যান চলাচলে বিধিনিষেধ ◈ অ‌স্ট্রেলিয়ায় শান্তর অধিনায়কত্বে মুগ্ধ র‌বিচন্দন অশ্বিন, প্রশংসা করলেন তান‌জিদ তামিমেরও  ◈ ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর বিরুদ্ধে সরব এক সহ-সভাপতি, সিওও-কে বরখাস্ত করে হাঙ্গেরির সমর্থনও হারালেন  ◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল ◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২১, ০৮:০১ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২১, ০৮:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রমিকদের রোববার থেকে কারখানায় যোগদানের অনুরোধ জানিয়েছে অনন্ত জলিল

শরীফ শাওন: [২] বিধিনিষেধ সংক্রান্ত মন্ত্রীপরিষদ বিভাগের বিজ্ঞপ্তি দিয়ে নিজস্ব ফেসবুকে শুক্রবার শ্রমিকদের প্রতি এ অনুরোধ জানান, রপ্তানিমুখি পোশাক কারখানা মালিক ও অভিনেতা অনন্ত জলিল।

[৩] পোষ্টটিতে অনন্ত উল্লেখ করেন, ‘এ.জে.আই গ্রুপ ও এ.বি গ্রুপে কর্মরত সকল কর্মকর্তা এবং শ্রমিক ভাই বোনদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে, আগামী ১ আগস্ট থেকে আমাদের ফ্যাক্টরি সম্পর্ণভাবে খোলা থাকবে। তাই সবাইকে কর্মস্থলে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।’

[৪] শনিবার সন্ধ্যা পর্যন্ত ওই পোষ্টে ১ হাজার ৩শ’র অধিক মন্তব্য দেখা গেলেও তার অধিকাংশই ছিলো নেতিবাচক। ফাহিম মুরশেদ ইভান লিখেছেন, স্যার, কারখানা 'The Factory' তে আসার জন্য গাড়ী 'The Car' দেবেন না? মাহাবুব লিখেছেন, শিল্প কারখানা খুলবে ১ তারিখে আর লক ডাউন ৫ তারিখ পর্যন্ত। তবে গ্রামে আটকা পড়া শ্রমিকরা কি স্পেসশিপে করে ঢাকায় পৌঁছাবে? ফাতেমা তিথি লিখেছেন, আপনি সবসময় বলেন আপনি শ্রমিক বান্ধব, এই তার নমুনা? সাইফুল ইসলাম লিখেছেন, শিল্প মালিকরা জাতে মাতাল, তালে ঠিক....।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়