শিরোনাম
◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি ◈ মানসিক সমস্যায় আক্রান্তদের অবহেলা নয়, সম্মান ও সহমর্মিতা দেখাতে হবে: রাষ্ট্রপতি ◈ মানব পাচার নির্মূলে ন্যূনতম মানদণ্ড পূরণ করতে পারেনি বাংলাদেশ : মার্কিন প্রতিবেদন ◈ মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সাইকেল চালিয়ে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২১, ১২:১৯ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২১, ১২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জরিমানাসহ আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরের জন্য নিষিদ্ধ শ্রীলঙ্কার তিন ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : [২] তারা হলেন কুশল মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা ও নিরোশান ডিকভেলা। ইংল্যান্ড সফরে জৈব সুরক্ষা বলয় ভেঙে রাস্তায় আড্ডা দেয়ায় বড় শাস্তির মুখে পড়তে হলো তাদের।

[৩] ছয় মাসের জন্য ঘরোয়া ক্রিকেটেও নিষেধাজ্ঞা দেয়া হলো তাদের। পাশাপাশি প্রত্যেককেই প্রায় ৫০ হাজার ডলার বা শ্রীলঙ্কার মুদ্রায় ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে। বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)

[৪] এই ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কঠোর শাস্তির হিসেবে তদন্ত কমিটি মেন্ডিস ও গুনাথিলাকাকে দুই বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করার সুপারিশ করে। অন্যদিকে উইকেট রক্ষক-ব্যাটসম্যান ডিকভেলার জন্য ১৮ মাসের নিষেধাজ্ঞা দেয়ার সুপারিশ করে।

[৫] জুন মাসে ইংল্যান্ড সফরের সময়ে জৈব সুরক্ষা বলয় ভাঙায় সাময়িক নিষিদ্ধ করে দেশে ফিরিয়ে আনা হয় এই তিন ক্রিকেটারকে। এরপর ঘরের মাঠে ভারতের বিপক্ষে সমান ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেললেও দলের বাইরে ছিলেন তারা।

[৬] ধারণা করা হচ্ছে, শাস্তির মেয়াদ বাড়তে পারে মেন্ডিস ও গুনাথিলাকার। ২০২০ সালের জুলাইতে ৭০ বছর বয়সী এক সাইকেল আরোহী বৃদ্ধাকে গাড়ি চাপা দেন মেন্ডিস। ঘটনাস্থলেই মারা যান ওই বৃদ্ধা। অন্যদিকে ২০১৮ সালে সরকারের দেয়া কারফিউ ভঙ্গ করেছিলেন গুনাথিলাকা। - ক্রিকইনফো/ আরটিভি

  • সর্বশেষ