শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২১, ০১:০৪ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২১, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসিমুখে র‍্যাবের সঙ্গে বাসা থেকে বের হলেন হেলেনা জাহাঙ্গীর (ভিডিও)

নিউজ ডেস্ক: র‌্যাবের সঙ্গে হাসি মুখে বাসা থেকে বেরিয়ে আসেন আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীর।

দীর্ঘ প্রায় চার ঘণ্টা অভিযান শেষে বৃহস্পতিবার (২৯ জুলাই) দিবাগত রাত ১২টা ১৩ মিনিটে গুলশানের ৩৬ নম্বর রোডের ৫ নম্বর বাসা থেকে তাকে আটক করে বাইরে নিয়ে আসেন র‌্যাবের সদস্যরা।

এ সময় র‌্যাবের দুজন নারী সদস্য তাকে ধরে বাইরে নিয়ে আসেন। এরপর র‍্যাবের একটি সাদা মাইক্রোবাসে করে তাকে র‍্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়।

এর আগে রাত ৮টার দিকে র‌্যাবের সদ্যরা হেলেনা জাহাঙ্গীরের বাসভবনে প্রবেশ করে। এর দুই ঘণ্টার মাথায় রাত ১০টার দিকে র‍্যাবের তিনজন নারী সদস্য ওই বাসায় প্রবেশ করেন।

এদিকে, র‍্যাব সূত্র জানায়, অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ অবৈধ জিনিস উদ্ধার করা হয়েছে। কোথা থেকে এই মাদক আসলো সেসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এজন্য তাকে র‍্যাব সদরদফতরে নেয়া হবে।

অভিযান শুরুর পর র‌্যাবের গোয়েন্দা সূত্র জানায়, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালানো হচ্ছে। অভিযানের পরে তাকে আটক করা হবে এবং অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তার সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের নীতিবহির্ভূত হওয়ায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়।

নামের সঙ্গে লীগ যুক্ত করে গড়ে ওঠা আওয়ামী লীগের অনুমোদনহীন একটি সংগঠনের সভাপতি পদে নাম আসার পর তার বিরুদ্ধে এ পদক্ষেপ নিয়েছে দলটির মহিলাবিষয়ক উপ-কমিটি।

এই উপ-কমিটিতেই সদস্য ছিলেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর পরিচালক পদে থাকা হেলেনা জাহাঙ্গীর। জয়যাত্রা গ্রুপের কর্ণধার হেলেনা জাহাঙ্গীর নিজেকে আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবেও পরিচয় দেন।

সম্প্রতি ফেসবুকে বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসে। সব বিতর্কিত কর্মকাণ্ডে সম্পৃক্ততা তিনি অস্বীকার করেছেন।

  • সর্বশেষ