শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২১, ১২:১৮ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২১, ১২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতালিতে এক নারীকে এক সাথে ৬ ডোজ ফাইজারের টিকা দেয়া হয়েছিল ভুল করে

শওগাত আলী সাগর:  পৃথিবীর বিভিন্ন দেশে কোভিড এর টিকা দিতে গিয়ে টুকটাক ভুল ভ্রান্তি হচ্ছে। ইতালী প্রবাসী সাংবাদিক পলাশ রহমান ফেসবুকে এক পোষ্টে জানিয়েছেন,”ইতালিতে এক নারীকে এক সাথে ৬ ডোজ ফাইজারের টিকা দেয়া হয়েছিল ভুল করে। বিষয়টা যখন বোঝা যাওয়ার সাথে সাথে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পর্যবেক্ষণে রাখা হয় দুদিন। বিশেষ কোনো অসুবিধা না হওয়ায় তাকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। আরো কিছু দিন নিয়মিত তার স্বাস্থ্যের খোঁজ নেয়া হয় টেলিফোনে।

ওই নারী সুস্থ আছেন, ভালো আছেন। ৬ ডোজ টিকার জন্য তাকে বিশেষ কোনো অসুবিধায় পড়তে হয়নি। প্রায় একই রকম ঘটনা যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জার্মানি এবং সিঙ্গাপুরেও ঘটেছে।”

কানাডায় কোভিডের টিকা দিতে গিয়ে ’স্যালাইন ওয়াটার’ দিয়ে দেয়ার ঘটনা ঘটেছে।কানাডার ভ্যাঙ্কুভারে ১৮ বছরের কম বয়ষী ডজনখানেক ছেলে মেয়েকে ভুল টিকা দেয়া হয়েছে। আঠারোর কম বয়েসীদের জন্য যখন কেবলমাত্র ফাইজারের টিকা অনুমোদিত তখন এই ছেলেমেয়েদের মডার্নার টিকা দেয়া হয়েছে ভুল করে।

এই ভুলটা নানা দেশেই হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভুল স্বীকার করে ব্যবস্থা নিয়েছে, সতর্ক হয়েছে যাতে আর কেউ কোনো ধরনের ভুলের শিকার না হন।

একটা বিশ্বমহারীতে গণটিকার ক্ষেত্রে দু একটি ভুলের ঘটনা যাতে টিকা বিরোধী ক্যাম্পেইনে পরিণত না হয়, সে দিকে নজর রাখাটা গুরুত্বপূর্ণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়