শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২১, ০৬:৪০ বিকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২১, ০৮:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউনাইটেড হাসপাতালে আগুনে ৪ নিহতের পরিবার পেল এক কোটি টাকা

বাশার নূরু: [২] রাজধানীর গুলশানে অবস্থিত ইউনাইটেড হাসপাতালে আগুনে পুড়ে নিহত পাঁচ রোগীর মধ্যে চার রোগীর প্রত্যেকের পরিবারকে ২৫ লাখ টাকা করে মোট এক কোটি টাকা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই টাকা দেওয়ার তথ্য দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগকে অবহিত করা হয়েছে। এর আগে অপর এক রোগীর পরিবারকে ২০ লাখ টাকা দিয়ে আপোষ করে হাসপাতাল কর্তৃপক্ষ।

[৩] প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ গত ২৯ এপ্রিল এক আদেশে নিহত চার রোগীর পরিবারের প্রত্যেককে ২৫ লাখ টাকা করে দিতে নির্দেশ দেন।

[৪] গত বছর ২৭ মে রাতে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এসি বিস্ফোরণের আগুনের সূত্রপাট ঘটে। ফায়ার সার্ভিস আগুণ নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে ছিলেন চারজন পুরুষ এবং একজন নারী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়