শিরোনাম
◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন ◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ বাসের অর্ধেক উঠতেই মিলছে একের পর এক মরদেহ, নিখোঁজদের খোঁজে স্বজনদের আহাজারি (ভিডিও)

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২১, ০৫:৫৩ বিকাল
আপডেট : ২৮ জুলাই, ২০২১, ০৫:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কানাডার প্রথম আদিবাসী গভর্নর জেনারেল হিসেবে শপথ নিলেন মেরি সিমন্ডস

আসিফুজ্জামান পৃথিল: [২] মেরি উত্তর মেরু এলাকার ইনুয়েট সম্প্রদায়ের প্রতিনিধি। সোমবার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তিনি শপথ গ্রহণ করেন। দেশটির এই পদে তিনিই প্রথম আদিবাসী। তার এ নিয়োগ কানাডার ঔপনিবেশিক অতীতের ক্ষত সারানোর প্রচেষ্টার অংশ বলে মনে করা হচ্ছে। এবিসি

[৩] চলতি মাসের প্রথমদিকে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডার রাষ্ট্রপ্রধান ব্রিটিশ রানি এলিজাবেথের প্রতিনিধি হিসেবে মেরি সিমনের (৭৩) নাম ঘোষণা করেন। সিমন একজন সাবেক সাংবাদিক। এর আগে তিনি কানাডার রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্বপালন করেছেন। সিবিএস

[৪] উত্তর আমেরিকার মাটিতে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির প্রতিনিধিত্ব করতে ৪০০ বছরেরও আগে গভর্নর জেনারেল পদটি তৈরি করা হয়েছিলো। তারপর থেকে এই দায়িত্ব গ্রহণ করতে যাওয়া প্রথম অশেতাঙ্গ ব্যক্তি সিমন।

[৫] কানাডা এখনো পুরোপুরি স্বাধীন দেশ নয়, কমনওয়েলথ দেশ। নিজেদের নিজেরা শাসন করলেও এখনো তাদের রাষ্ট্রপ্রধান যুক্তরাজ্যের রানি। যেহেতু রানি লন্ডনে থাকেন, তার প্রতিনিধি হিসেবে এই দায়িত্ব পালন করেন গভর্নর জেনারেলরা। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়