শিরোনাম
◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই ◈ ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের (ভিডিও) ◈ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ◈ বন্ধু ইনফান্তিনোর ফোন ধরলেন না ডোনাল্ড ট্রাম্প, ফিফা প্রেসিডেন্টের বিদায় নিশ্চিত? ◈ বিশ্বকা‌পের পর সে‌প্টেম্ব‌রে লড়াইয়ে নাম‌ছে আর্জেন্টিনা, ম্যাচের নতুন সূচি প্রকাশ ◈ দেশের তরুণরা যেন এই স্মৃতির লেখক হয়, আমরা নতুন বাংলাদেশ তৈরিতে চলে গেলাম: ড. ইউনূস ◈ জোকো‌ভি‌চের ব্যাংক অ্যাকাউন্টে ৪ হাজার কোটি টাকা আছে,  জরিমানায় কিছু যায়-আসে না, বল‌লেন‌ টে‌নিস তারকা জ্বেরেব ◈ আইপিএলে খেলার লোভ কর‌তে গি‌য়ে বিপাকে পাকিস্তা‌নের পেসার! নিজের দেশের লিগে খেলা নিয়েই সংশয় ◈ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, কাল থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ◈ আজ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২১, ০৭:৪৩ সকাল
আপডেট : ২৮ জুলাই, ২০২১, ০৩:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুপুরের আগেই বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গে ১৪৯ জন মারা গেছেন

সালেহ্ বিপ্লব, জেরিন : [২] জেলা সিভিল সার্জন অফিস থেকে পাওয়া সর্বশেষ ২৪ ঘণ্টার করোনা আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

[৩] চট্টগ্রামে মারা গেছেন ১৭ জন। তাদের  কারো কারো কোভিড শনাক্ত হয়েছিলো, বাকিদের উপসর্গ ছিলো।

[৪] কুমিল্লায় ৮ ও সাতক্ষীরায় ৫ জন মারা গেছেন ।

[৫] রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ৯টা থেকে বুধবার (২৮ জুলাই) সকাল ৯টার মধ্যে তারা মারা যান। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

[৬] বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে আরো ১৯জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ছয়জন এবং উপসর্গে ১৩জন মারা গেছেন। জেলার তিনটি হাসপাতালে মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।বুধবার (২৮ জুলাই) বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিনঅনলাইন ব্রিফিংয়ে জেলার করোনা পরিস্থিতি সম্পর্কে এ সব তথ্য জানান।

[৭] ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে আরো ১৭ জন। এদের মধ্যে ৭ জন করোনায় বাকী ১০ জন উপসর্গ নিয়ে মারা গেছে। নতুন করে শনাক্ত হয়েছে ১৬১ জন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা হলো ৩৬৯ জন। মৃতের হার ২.১৩ ভাগ।

[৮] গত ২৪ ঘণ্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে আটজন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া অন্যান্য জেলার আরও তিনজনের মৃত্যু হয়েছে।

[৯] মৌলভীবাজারে করোনা ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু। সদর হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

[১০] রংপুর জেলায় করোনা ও উপসর্গে ১১ জনের মৃত্যু। বুধবার (২৮ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম এসব তথ্য জানান। তিনি জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঠাকুরগাঁওয়ের পাঁচজন, কুড়িগ্রামের দুইজন, দিনাজপুুরের দুইজন, লালমনিরহাট ও গাইবান্ধার একজন করে রয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়