শিরোনাম
◈ বিশ্বকা‌পে ভার‌তের বিরু‌দ্ধে পা‌কিস্তান খেল‌তে রা‌জি হওয়ায় কল‌ম্বো যাওয়ার বিমান ভাড়া বাড়‌লো  ◈ ফুটবলার হ‌্যা‌রি কেইনকে চায় সৌদি আর‌বের দুই ক্লাব  ◈ আজ থেকে ৭২ ঘণ্টার জন্য বন্ধ হলো মোটরসাইকেল চলাচল ◈ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ◈ সাময়িকভাবে স্থগিত মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম ◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২১, ০৪:৩০ সকাল
আপডেট : ২৮ জুলাই, ২০২১, ০৪:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহজাদ হোসেন মাসুম: কীভাবে গণটিকা কার্যক্রম শুরু করা যায়, পকিল্পনা করুন, উদ্যোগ নিন দ্রুতই

শাহজাদ হোসেন মাসুম: [১] জাহাঙ্গীর কবির ভ্যাকসিন নিতে নিরুৎসাহিত করেছেন। এটা কেন এতো বড় সেনসেশান তৈরি করবে! সারা দেশে অসংখ্য শিক্ষিত-অশিক্ষিত মানুষ টিকার বিপক্ষে। তাদের নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ আছে। সারা পৃথিবীতেই অসংখ্য চিকিৎসকও তাদের সঙ্গে সামিল আছেন। উনারা উনাদের মতো প্রোপাগান্ডা চালিয়েছেন। কিন্তু সারা পৃথিবীতে কোথাও টিকা দেওয়া বা নেওয়া থামেনি। বাংলাদেশেও থামবে না। এই দেশের মানুষ তালের পাগল। প্রথম প্রথম টিকা নিতে নিরুৎসাহী লোকজন এখন পাগলের মতো লাইন দিয়ে টিকা নিচ্ছে। যাকে দিয়ে পারে জ্যাক লাগায়ে ডেট আগানোর চেষ্টা করছে। এইটা নিয়ে আপনাদের টেনশানের কারন নেই। এইটা কিটো না। করোনা। বরং কীভাবে গণটিকাদান শুরু করা যায় সেই বিষয়ে পরামর্শ বিতরণ করতে পারেন।

[২] যেই জায়গাটায় আপনাদের মনযোগ দেওয়া দরকার ছিল সেইটা হলো কুমিল্লা। ননকোভিড হাসপাতালের চিকিৎসক রোগিকে কোভিড ডেডিকেটেড হাসপাতালে নিতে বললে তাকে বেদম প্রহার করা হয়। ঠিক পকেটমারকে স্যাডিস্ট বাসযাত্রীরা যেভাবে পিটায় সেভাবে। একজন ফ্লাইং কিক মারছে, দুজন আবার এক লাঠি দিয়ে ভাগাভাগি করে সাটাচ্ছে। সম্ভবত কোভিড ডেডিকেটেড হাসপাতালেও আর জায়গা নেই। যদিও চিকিৎসক পিটাতে কোনো কারণ লাগে না, এসবের কোনো বিচার সাধারণত হয় না এবং এরা আসলে একরকম পকেটমারই, কাজেই তাদের পেটানোটা আসলে দেশের মানুষের অধিকারই বলা যায়।

অসভ্যদের দল একটা মাস্ক পরলো না, কোনো সামাজিক দূরত্ব মানলো না আর এখন কেন হাসপাতালে হাসপাতালে ঘুরতে হবে, কেন সব হাসপাতালে কোভিড রোগি নেওয়া যাবে না এই জন্য ডাক্তার পিটাও! সব ডাক্তার কিন্তু ডরপোক হয় না। খুব সাবধান। আমরা মানবতারা সোল এজেন্সি নিয়েছি, কাজেই আপনারা মাঝেমাঝে আমাদের পেটাতেই পারেন এইসব আমরা সবাই বিশ্বাস করি না। কোনো না কোনো জায়গায় এই রকম কাজের একটা তাৎক্ষণিক বিচার আপনারা পাবেন। যদি সেখানে আমার মতো কেউ উপস্থিত থাকে। আমি বীরপুরুষ নই, তবে আমি চন্ডাল। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়