শিরোনাম
◈ জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ◈ ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত, গ্রহণ করা হবে দায়মুক্তি অধ্যাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জেট ফুয়েলের দাম এক ধাক্কায় বাড়ল ৮০ শতাংশ ◈ জি‌নে‌দিন জিদান বিশ্বকাপের পর ফ্রান্স দ‌লের কোচ হ‌চ্ছেন! ◈ ব্যর্থতার দায়ে সেভিয়ার কোচ মাতিয়াস আলমেদা বরখাস্ত  ◈ বিদেশে উচ্চ শিক্ষায় ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ ‘সারাদিনের তেল ৩ ঘণ্টায় শেষ’—সংকট নয়, বাড়তি চাহিদা, অতিরিক্ত মজুত না করার আহ্বান জ্বালানিমন্ত্রীর ◈ অনিয়মে অ্যাকশন, কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, তবে লক্ষ্য উন্নত সেবা: স্বাস্থ্যমন্ত্রী ◈ ট্রাম্প কেন পিছু হটলেন, এই আকস্মিক নমনীয়তার কারণ নিয়ে যা জানাগেল ◈ ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক ইস্যুতে সম্ভাব্য আলোচনায় পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২১, ০২:৩২ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২১, ০২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধস ও পানিতে ডুবে শিশুসহ ৮ রোহিঙ্গার মৃত্যু

জেরিন আহমেদ,কায়সার হামিদ: [২] কক্সবাজারের উখিয়ায় টানা ভারী বর্ষণে পাহাড় ধসে নারী ও শিশুসহ কমপক্ষে আটজন রোহিঙ্গা নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ১০-১২ জনেরও বেশী।মঙ্গলবার সকাল ১০টার দিকে উখিয়ার ১০ নং রোহিঙ্গা ক্যাম্পে এ পাহাড় ধ্বংসের ঘটনাটি ঘটে।

[৩] নিহতরা হলেন- ক্যাম্পের ব্লক জি/৩৭ এর নুর মোহাম্মদের মেয়ে নুর বাহার (৩০), শাহ আলমের ছেলে শফিউল আলম (১২), ব্লক জি/৩৮ এর ইউসুফের স্ত্রী দিল বাহার ও তাদের দুই সন্তান আবদুর রহমান (৩) আর আয়েশা সিদ্দিকা (২)।

[৪] মৃত আরেক শিশুর পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।আহতদের উদ্ধার করে ক্যাম্পের অভ্যন্তরে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ জানান, রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পাঁচজনের মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন।

[৫] উখিয়া রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিন জানান,পাহাড় ধ্বংসে ৫ জন রোহিঙ্গা নিহত হওয়ার খবর জেনেছি।এসময় ১০/১২ জন আহত হয়েছে।তিনি প্রশাসনের প্রতি দাবী জানান,পাহাড়ের পাদদেশে বসবাসকারী রোহিঙ্গাদের দ্রুত সরিয়ে নেওয়ার। গত দুদিন ধরে কক্সবাজারে ভারী বর্ষণ হচ্ছে। ভারী বর্ষণের কারণেই এই পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়