শিরোনাম
◈ ডিজিটাল ব্যাংকিংয়ে নতুন ঋণসুবিধা, বিল-রিচার্জে মিলবে ৫ হাজার টাকা ◈ ঋণ সংকোচনে হুমকিতে গ্রামীণ অর্থনীতি, বাড়ছে শঙ্কা ◈ নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন ◈ ‘হাসিনা কার্ড’ ঘিরে নতুন টানাপোড়েন, বাংলাদেশ-ভারত সম্পর্কে আস্থার সংকট ◈ দেবিদ্বারে গৃহবধূকে হত্যা: টুকরা টুকরা অংশ উদ্ধার, পাওয়া যায়নি মাথা ও পা ◈ দেশ ও মানুষের কল্যাণে মানবিকতা নিয়ে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত, ১১ দলীয় জোটের একক প্রার্থী চূড়ান্ত হবে রোববার ◈ কানাডায় ভারতীয়দের ওপর কড়াকড়ি, ৬ মাসে বহিষ্কার ৩,৩২৩ ◈ বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খসড়া নীতিমালা নিয়ে আলোচনাকে 'কাল্পনিক ও অসত্য' বলল সরকার ◈ বাংলাদেশে প্রথমবার চালু হচ্ছে ই-ভিসা, ৫০ লাখ ডলার বিনিয়োগে মিলবে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২১, ১২:১২ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০২১, ১২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুবাইতে বাংলাদেশী কমিউনিটি স্কুল: কনসাল জেনারেল

ওবায়দুল হক মানিক, আমিরাত: [২] দুবাই নিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসাইন খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন হচ্ছে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে বিশ্বের দরবারে তুলে ধরা। এই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তিনি। এদিকে দুবাই এক্সপোতে বাংলাদেশের যে প্যাভিলিয়ন তৈরি করা হয়েছে তাতে বাংলাদেশের পণ্য সামগ্রী তুলে ধরার মাধ্যমে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে আরো সহায়ক হবে।

[৩] তিনি আরো বলেন, দুবাই গোবাল ভিলেজে বাংলাদেশ প্যাভিলিয়ন এবং আমিরাতে বাংলাদেশী ছেলে-মেয়েদের লেখাপড়ার বিবেচনায় দুবাইতে একটি বাংলাদেশী কমিউনিটি স্কুল করা হবে। দুবাই বাংলাদেশ অ্যাসোসিয়েশন কর্তৃক তাঁকে দেয়া বিদায় সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

[৪] গত (২৪ জুলাই) শনিবার সমিতির নিজস্ব ভবনের হলরুমে আয়োজিত সংবর্ধনায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যাপক আব্দুস সবুর। সমিতির সাধারণ সম্পাদক নেসার রেজা খান, মো. গোলাম মোস্তফা ও আনছারুল হক আনসারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির পরিচালক মন্ডলীর সভাপতি প্রকৌশলী আবু জাফর চৌধুরী, দুবাই কনস্যুলেটের লেবার কাউন্সিলর মিসেস ফাতেমা জাহান, দুবাই কনস্যুলেটের প্রথম সচিব ও দূতালয় প্রধান প্রবাস লামারং, কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান, কনস্যুলেট হেড অফ এডুকেশন কালচার অ্যান্ড ট্যুরিজম ইউং মোহাম্মদ রফিকুল আমিন, আবুধাবি দূতাবাস ফাস্ট সেক্রেটারি (পাসপোর্ট ও ভিসা) মোহাম্মদ সাইফুল ইসলাম, দুবাই কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) ফকির মনোয়ার হোসেন, দুবাই কনস্যুলেটের প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মোহাম্মদ কাজী ফয়সাল, কনস্যুলেটের দ্বিতীয় সচিব কনস্যুলার মোজাফফর হোসেন, দুবাই বাংলাদেশ সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং পরিচালক আলহাজ ইয়াকুৰ সৈনিক, পরিচালক শেখ ফরিদ আহমেদ সিআইপি, মোহাম্মদ মাহাবুব আলম মানিক সিআইপি, সহ-সভাপতি জুলফিকার ওসমান, সহ-সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম, সুলতান আহমেদ, সৌরভ হোসেন, আব্দুল হালিম, জিল্লুর রহমান, আব্দুর রশিদ বক্তব্য রাখেন শেখ ফরিদ আহমেদ সিআইপি, আবুল কালাম সিআইপি, হাজী আব্দুল করিম সিআইপি, আলহাজ মোজাহের উল্লাহ মিয়া, প্রকৌশলী রেজাউল করিম, কাজী মোহাম্মদ আলী, মোহাম্মদ শাহাদাত হোসেন, মোহাম্মদ সেলিম রেজা, কামাল হোসাইনসহ আরো অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়