শিরোনাম
◈ মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ‘আমি ভারতীয় হলে আমার ছোট ভাই বাংলাদেশি কীভাবে?’ ছত্তিশগড়ে বাঙালি আটক ◈ মোবাইল না দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় ষষ্ঠ শ্রেণির ছাত্র, ভিডিও ভাইরাল ◈ ভারতীয় রুপির বিপরীতে কেন শক্তিশালী হচ্ছে বাংলাদেশি টাকা? ◈ গুয়াংজো, ফ্রাঙ্কফুর্ট ও সাও পাওলোতে নতুন কনস্যুলেট খুলছে বাংলাদেশ ◈ শাহবাজ শরিফের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসছেন তারেক রহমান ◈ এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮% বাংলাদেশি পণ্য থাকবে শুল্কমুক্ত ◈ দুবলারচরে শতকোটি টাকার শুঁটকি বাণিজ্য, ন্যায্য দাম নিয়ে জেলেদের যত অভিযোগ ◈ সাড়ে পাঁচ বছরে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা ◈ অনূর্ধ্ব-১৮ মেয়েদের রাগবিতে নতুন দিগন্ত, মহিলা ক্রীড়া সংস্থা-রাগবি ফেডারেশনের চুক্তি

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২১, ১০:৫৪ রাত
আপডেট : ২৬ জুলাই, ২০২১, ১০:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে ভ্যানে করে পেয়ারা বেচে ভাইরাল পুলিশের এএসপি

মিনহাজুল আবেদীন: [২] অতিরিক্ত পুলিশ সুপার ভ্যানে করে বিক্রি করছেন পেয়ারা। সম্প্রতি সেই ছবি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে।

[৩] মুর্শিদাবাদের বহরমপুর শহরে সকালে বাজার করতে এসেছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার। তখন তাকে এক পেয়ারা বিক্রেতা বলেন, দাদা আমার ভ্যানটি একটু দেখবেন। আমি টিফিন করে আসি। তার আবেদনে সাড়া দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার ভ্যানের দিকে শুধু নজরই রাখেননি, বিক্রিও শুরু করেছেন। খদ্দেররা যাতে ফিরে না যান, তাই নিজের হাতে তুলে নিয়েছেন দাঁড়িপাল্লা।

[৪] প্রতক্ষ্যদর্শীরা জানান, প্রায় কুড়ি মিনিট এভাবে দাঁড়িপাল্লায় মেপে পেয়ারা বিক্রি করতে দেখা গেছে পুলিশ কর্মকর্তাকে। পুরো ঘটনায় অবাক হয়ে সেই পেয়ারা বিক্রেতা বলেন, আমি প্রতিদিন এই এলাকায় পেয়ারা বিক্রি করি। শনিবার সকালেও দোকান খুলে বসেছিলাম। আমি তাকে না চিনেই পেয়ারার ভ্যানটি দেখতে বলি। আমি জানতাম না উনি এতোবড় একজন পুলিশ অফিসার। উনি যে নিঃশব্দে আমার দাবি মেনে নেবেন, ভাবতেই পারিনি। এরপরেই তার ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

[৫] এদিকে এএসপি তন্ময় সরকার জানান, মাঝে মধ্যে এভাবে পরিচয় গোপন রেখে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান তিনি। শহরের যানবাহনের পরিস্থিতি দেখতে আর সাধারণ মানুষের মন বুঝতেই শনিবারও বেরিয়েছিলেন। তবে এভাবে খবরটি ভাইরাল হবে আমি বুঝতে পারেনি।

  • সর্বশেষ