শিরোনাম
◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী 

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২১, ১০:৫৭ দুপুর
আপডেট : ২৬ জুলাই, ২০২১, ১০:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিধিনিষেধের ৪র্থ দিনে সড়কে যানবাহন ও মানুষের চলাচল বেড়েছে

আব্দুল্লাহ মামুন: [২] ঈদের পর শুরু হওয়া ‘কঠোরতম লকডাউনের’ ৪র্থ দিনে পুরো ঢাকাতে মানুষ ও যানবাহন চলাচল বেড়েছে। তবে অধিকাংশই প্রাইভেট কার, মোটরসাইকেল ও পণ্যবাহী পিকআপ। অনেকেই হেঁটে রাজধানীতে প্রবেশ করছেন। এদিকে শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুট দিয়ে সরকারি-বিধিনিষেধ আর স্বাস্থ্যবিধি উপেক্ষা করে যাত্রীরা ফেরিতে পদ্মা পার হচ্ছেন।

[৩] গুলশান-২ এর মোড় গুলোতে দেখা যায় মানুষের চলাচল বেড়েছে এবং রিকশা, ছোট ছোট পরিবহন ও ব্যক্তিগত গাড়ি ব্যবহার বেড়েছে। ২৩ জুলাই থেকে কঠোর লকডাউনে জরুরি সেবা ব্যাতিত সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পরিবহণসহ সবকিছু বন্ধ থাকলেও অনেকে বলছেন অফিসে, হাসপাতালে, ঠিকা দানের প্রয়োজনে বের হতে হচ্ছে।

[৪] জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হয়ে পুলিশের হাতে জরিমানা দিয়েও কিছু যানবাহন চলাচল করছে। অনেক স্থানে পুলিশের চেকপোস্ট ঢিলেঢালা থাকায় অবাধে মানুষ চলাচল করছেন।

[৫] বেসরকারি চাকরিজীবী আমিন তালুকদার। মোটরসাইকেল চালিয়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসছিলেন অফিসের কাজে। তেজগাঁও এসে পুলিশের চেকপোস্টে আটকানো হয়। দায়িত্বরত পুলিশ মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র চাইলে রেজিস্ট্রেশন কার্ড দেখাতে না পারায় ১২০০ টাকার মামলা দায়ের ও নগদ আদায় পরে পুলিশ।

[৬] গত রোববার থেকে বিভিন্ন অফিস খোলা থাকায় সড়কে ব্যক্তিগত গাড়ি চলাচল গত দুই দিনের তুলনায় বেড়েছে। সকাল থেকে সড়কে পরিবহনের চাপ কিছুটা বেড়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়