শিরোনাম
◈ জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ◈ ১০ আগস্টের পর ভিভিআইপি সুবিধা পাবেন না ড. ইউনূস ◈ ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে আর কোন গুপ্ত রাজনীতি দেখতে চায় না ছাত্রছাত্রীরা: হুইপ বকুল ◈ জুলাই সনদ: সরকারি ও বিরোধীদলের মধ্যে ব্যাপক হইচই ও বাদানুবাদ, অধিবেশন কক্ষ উত্তপ্ত ◈ প্রধানমন্ত্রী সংসদের প্রাণ, তিনি না থাকলে অনেকেই বক্তব্য দিতে চান না: সংসদে চীফ হুইপের স্বীকারোক্তি ◈ বিশ্বকাপের আগে ধাক্কা খেলো নেদারল্যান্ডস ◈ তৃণমূল স্বাস্থ্যসেবায় জোর, বড় নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত দীনেশ ত্রিবেদী, ঢাকায় আসছে নতুন কূটনৈতিক অধ্যায় ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দুর্দান্ত জয়ে সি‌রিজ শুরু বাংলা‌দে‌শের ◈ মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বড় পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২১, ১১:৪৭ রাত
আপডেট : ২৫ জুলাই, ২০২১, ১১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাটহাজারীর মেখলে অস্ত্রসহ ডাকাত সদস্য আটক

মোহাম্মদ হেসেন: [২] চট্টগ্রামের হাটহাজারী মডেল থানা পুলিশ এক ডাকাত সদস্যকে আটক করেছে। রোববার (২৫ জুলাই) রাত ৮ টার সময় ৭/৮ ডাকাত ডাকাতী প্রস্ততিকালে পুলিশ তাদেরকে ধাওয়া করে এক ডাকাতকে আটক করে।

[৩] পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী অফিসার ইনচার্জ(ওসি) নির্দেশে এস আই মোঃ রফিকুল ইসলাম,এ এস আই কামরুজ্জামান ও এএস আই মোহাম্মদ হুমায়ুন রশিদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে মেখল ৯ নং ওয়ার্ড এলাকার দিদারের গ্রিল ওয়ার্কসপ দোকানের ভিতর থেকে মোঃ আবুল হাশেম প্রকশ রমজান (৩৫), পিতা-মৃত দেলোয়ার হোসেন প্রকাশ দেলা মিয়া, গ্রাম-দৌলতপুর (জামাল উদ্দিন চৌধুরী এর বাড়ী), থানা-ফটিকছড়ি, জেলা-চট্টগ্রাম, কে আটক করে।

[৪] এ সময তার কাছ থেকে ০১টি দেশীয় তৈরি সচল দোনালা কাটা বন্দুক, ১ রাউন্ড কার্তুজ লোড অবস্থায় , দেশীয় অস্ত্রসহ ডাকাতির বিভিন্ন সরনজাম জব্দ করেন। ওই সময় ঘটনাস্থল হইতে অজ্ঞাতনামা আরো ৬/৭ জন ডাকাত পালিয়ে যায় বলে জানিয়েছেন পুলিশ।

[৫] এ ব্যাপারে হাটহাজারী মডেল থানায় মামলা রুজু করা হয়। উল্লেখ্য থাকে যে দীর্ঘ বহু বছর ধরে ওই এলাকায় নানা অপরাধীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। স্থানীয়রা জানায়,ওই এলাকার দরানী পুকুর পাড় এলাকায় তাদের ঘাটি রয়েছে সেখানে সন্ধ্যার পরে নানা অপরাধীরা জড়ো হয়ে এলাকার বিভিন্ন স্থানে চুরি,মাদক ব্যবসাসহ নানা অপরাধ করে আসছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়