শিরোনাম
◈ বিএন‌পি সরকা‌রের যাত্রা শুরু, এবার রাষ্ট্রপতি নির্বাচন কবে আর কীভাবে হবে?  ◈ অপেক্ষা করুন, দায়িত্ব যেহেতু পেয়েছি, ইনশাআল্লাহ অনেক চমক রয়েছে: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন (ভিডিও) ◈ ইমরান খান‌কে সুচিকিৎসা দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে কপিল দেব ও সু‌নিল গাভাস্কারের চিঠি ◈ বাংলাদেশের ভোট নিয়ে যা বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (ভিডিও) ◈ কেমন হলো তারেক রহমানের মন্ত্রিসভা ◈ ‌বেন‌ফিকার বর্ণবাদী আচর‌ণে ১১ মিনিট খেলা বন্ধ, ভিনিসিউসের গোলে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান ◈ বিশ্বকা‌পের সুপার এইটে নিশ্চিত ছয় দল, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ভারতসহ তিন দল ◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২১, ০৭:৫৯ বিকাল
আপডেট : ২৫ জুলাই, ২০২১, ০৭:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতকে পদক এনে দেয়ায় এক কোটি রুপি পাচ্ছেন মিরাবাই

স্পোর্টস ডেস্ক : [২] মিরাবাই চানু নামটা ইতোমধ্যেই শুনেছেন নিশ্চয়ই। আপনি না শুনলেও ভারতীয়রা ঠিকই জেনে গেছে তার কীর্তির কথা। অলিম্পিকের এবারের আসরে দেশটিকে প্রথম পদকটা যে এনে দিয়েছেন এই ভারোত্তোলক।

[৩] এমন অসাধারন কীর্তি গড়ায় প্রশংসায় ভাসছেন পুরো দেশজুড়ে। এবার তো আসলো বেশ বড় ঘোষণা। টোকিও অলিম্পিকে রূপা জিতে এক কোটি ভারতীয় রুপি পাচ্ছেন মিরাবাই।

[৪] শনিবার ২৪ জুলাই তার অসাধারন অর্জনের জন্য এই পুরস্কার ঘোষণা করেছেন মনিপুরের মূখ্যমন্ত্রী এন বিরেন সিং। টোকিও অলিম্পিকে নারীদের ৪৯ কেজি বিভাগে রূপা জেতেন মীরাবাঈ চানু। স্ন্যাচে প্রথম প্রচেষ্টায় ৮৪ ও দ্বিতীয় প্রচেষ্টায় ৮৭ কেজি ভারোত্তোলন করেন তিনি।

[৫] তারপর ৮৯ কেজির লড়লেও হননি সফল। সেটা পারলে হয়তো সোনার পদক জিততেন তিনি। তবে আপাতত তার এই অর্জনেই প্রশংসায় ভাসছেন মিরাবাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বড় বড় তারকারা জানাচ্ছেন শুভেচ্ছা। এবার তো ঘোষণা এলো এক কোটি রুপি পুরস্কারের।

[৬] ভিডিও কলে মিরাবাইয়ের সঙ্গে কথা বলার সময় মণিপুরের মুখ্যমন্ত্রী বিরেন সিং এই ব্যাপারে বলেন, “রাজ্য সরকার এক কোটি রুপি দেবে। রেলওয়ে স্টেশনে আর টিকিট যোগাড় করতে হবে না তোমাকে। আমি আরও বিশেষ একটি পোস্ট ঠিক করেছি। বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দেখা করেছি। আমি আর বেশি কিছু বলতে চাই না। বাকিটুকু চমক হিসেবেই থাকুক।”

[৭] অলিম্পিক জয়ের পর নিজের প্রতিক্রিয়ায় মিরাবাই টুইটারে লিখেছিলেন, এটা আমার কাছে সত্যিই স্বপ্ন সত্যি হওয়ার মতো। আমি এটি আমার দেশকে উৎসর্গ করতে চাই। ধন্যবাদ জানাতে চাই কোটি কোটি ভারতীয়কে, যারা আমার জন্য প্রার্থনা করেছেন এই পুরো যাত্রায়। আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়