শিরোনাম
◈ জামায়াতের বিরোধিতা করতে বিএন‌পি নির্বাচনী প্রচারণায় মুক্তিযুদ্ধকেই কেন সামনে আনছে? ◈ বিশ্বকাপের আগে একাধিক পরিবর্তন ক্রিকেটের নিয়মে ◈ ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিধান কী? ◈ মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, আহত পুলিশসহ ১৫ ◈ চট্টগ্রাম বন্দর বন্ধে রপ্তানি সংকট: কর্মবিরতিতে আটকা ১৩ হাজার কনটেইনার, ঝুঁকিতে ৬৬ কোটি ডলারের বাণিজ্য ◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২১, ০৫:১৬ বিকাল
আপডেট : ২৫ জুলাই, ২০২১, ০৫:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় ফরিদপুরে আরো ১২ জনের মৃত্যু

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরে করোনা ও করোনার উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৫ এবং উপসর্গ নিয়ে ৭ জন রয়েছেন।

[৩] এছাড়াও গত ২৪ ঘণ্টায় ১২৩ জনের পরীক্ষা করে ৭১ জন করোনা পজিটিভ হয়েছেন।

[৪] জানা গেছে, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের জন্য ৫১৬ টি সিট থাকলেও ভর্তি রয়েছেন ২৭৪ জন করোনা রোগী।

[৫] জেলার সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭১ জন করোনা পজিটিভ হয়েছেন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে ৫ জন ও করোনা উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়।

[৬] তিনি বলেন, এখন পর্যন্ত ফরিদপুরে মোট ১৬,৮২৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৩৫৪ জন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়