শিরোনাম
◈ দুবাইয়ে আটক বেনজীরকে ফেরাতে ইউএইতে পাঠানো হয়েছে প্রত্যর্পণ আবেদন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ২১ জুন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: কূটনীতি ও অর্থনীতিতে নতুন দিগন্তের প্রত্যাশা ◈ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: প্রতিদ্বন্দ্বিতা, কৌশল আর উৎসবের আমেজে জমজমাট এফডিসি ◈ ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার নায়িকা ববির কথিত স্বামী ◈ নারায়ণগঞ্জে রিসোর্টকাণ্ডের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে যে ব্যাখ্যা দিলেন মাওলানা মামুনুল হক ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়ায় সফরে সঙ্গী কতজন, যা জানাগেল ◈ কি হয়েছিলো কারওয়ান বাজার ও বাংলামোটর সিগন্যালের এআই ক্যামেরায়? ◈ বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত যেসব দল বাদ গেল ◈ বাংলাদেশকে ঘিরে নতুন কূটনৈতিক চাপ, ভারত-ইসরাইল বয়ানে অন্তর্নিহিত গভীর বার্তা ◈ ফাঁসির ১৫ ঘণ্টা আগে যে কারণে ছেলের খুনিকে ক্ষমা করলেন বাবা(ভিডিও)

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২১, ০৪:৪৯ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০২১, ০৪:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেরপুরে লকডাউন ঠেকাতে, সড়কে পুলিশি নিরাপত্তাবাহিনীর অবস্থান

তপু সরকার: [২] করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে শুক্রবার ভোর ৬টা থেকে শুরু হয়েছে সর্বাত্মক লকডাউন। সরকার ঘোষিত ২ সপ্তাহব্যাপী এই লকডাউন চলবে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত।

[৩] সকাল থেকেই শেরপুর শহরের মূল সড়কগুলোয় যান চলাচল ছিল বেশ সীমিত। মূলত এবারের লকডাউনে মধ্যে কিছু মোটরসাইকেল ও রিকশা চলতে দেখা গেলেও। রাস্তায় পুলিশের তৎপরতার, পাশাপাশি বিজিবি র্যাব আনসার এবং সেনা সদস্যদের মোতায়েন থাকতে দেখা গেছে।

[৪] বিভিন্ন পয়েন্টে পুলিশ প্রাইভেট কার থামিয়ে পরিচয়পত্র যাচাই করছিলেন। এদিকে গতকাল শুক্রবার (২৩ জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত জেলা সদর ও উপজেলার বিভিন্ন পয়েন্টে ৫৭ জনের বিরুদ্ধে মামলার বিপরীতে ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

[৫] এদিকে লকডাউনে দায়িত্বরত শেরপুর সদর থানার সেকেন্ড অফিসার এস আই খোকন বলেন শেরপুর সদরে আমাদের ১১টি চেকপোষ্টে পুলিশ কাজ করছে। লকডাউন চলার সময়ে সব ধরণের গণ-পরিবহনসহ জরুরি প্রয়োজন ছাড়া যেকোনো যান্ত্রিক পরিবহনের চলাচল করতে পারবে না।

[৬] বন্ধ রাখা হয়েছে সরকারি, আধাসরকারী, বেসরকারি, স্বায়ত্তশাসিত অফিস সহ শপিংমল ও দোকানপাট।

[৭] বাংলাদেশের সীমান্তবর্তী বিভিন্ন জেলাসহ সারা দেশে করোনাভাইরাসের শনাক্ত ও মৃতের হার প্রতিনিয়ত বাড়তে থাকায় এই সর্বাত্মক কঠোর লকডাউনের নির্দেশ দেয়া হয়।

[৮] এবারের লকডাউন নিশ্চিত করতে বেশ কড়া অবস্থানে দেখা যায় পুলিশের পক্ষ থেকে। শুধুমাত্র ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনা, জরুরি চিকিৎসা সেবা, মৃতদেহ সৎকার ইত্যাদি ক্ষেত্রে বাইরে বের হওয়া যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়