শিরোনাম
◈ শাসনের আসনে তারেক রহমান, সামনে বহুমাত্রিক চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে নয়, প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার শপথ হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়   ◈ নতুন সরকারের শপথে ভারত, চীনসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ ◈ দেশত্যাগের গুঞ্জনে মুখ খুললেন ফয়েজ, বললেন ‘আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছি’ ◈ ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা নিয়ে নিজের পরিকল্পনা জানালেন এহছানুল হক মিলন ◈ নির্বাচনী অনিয়মে চ্যালেঞ্জের সুযোগ: ৪৫ দিন সময় পেলেন প্রার্থীরা ◈ এমপিদের বেতন কত টাকা? ◈ এনসিপির বিক্ষোভের ডাক ◈ দেশত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে স্কটল‌্যান্ড‌কে হারা‌লো ইংল্যান্ড

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২১, ০৪:৪৭ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০২১, ০৪:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জার্মানিতে বন্যায় ১৮০ জনের প্রাণহানির ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক

বাশার নূরু: [২] জার্মানির পশ্চিমাঞ্চলে প্রবল বর্ষণ ও এর প্রভাবে সৃষ্ট ভয়াবহ বন্যায় ১৮০ জনেরও মৃত্যু হয়েছে। নিখোঁজ আছেন আরও অনেকে। এই প্রাণহানির ঘটনা এবং দেশটির ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

[৩] শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জার্মানির ফেডারেল মিনিস্টার ফর ফরেন অ্যাফেয়ার্স মন্ত্রী হাইকো মাশকে পাঠানো এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী এই শোক প্রকাশ করেন।

[৪] শোক বার্তায় তিনি বলেন, যারা এখনও নিখোঁজ রয়েছেন এবং যারা আহত হয়েছেন বা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সঙ্গে আমাদের প্রার্থনা রয়েছে। আমরা আশা প্রকাশ করছি, জার্মান ফেডারেল এবং রাজ্য সরকারের প্রচেষ্টার ফলে খুব শিগগিরই ক্ষতিগ্রস্তরা এই কঠিন সময় কাটিয়ে উঠতে সক্ষম হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়