শিরোনাম
◈ একাত্তরে যুদ্ধবন্দি ৯৩ হাজার পাকিস্তানি দেশে ফেরত গিয়েছিল কীভা‌বে? ◈ বিশ্বকাপ টিকিটের মাত্রাতিরিক্ত দাম, ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ◈ স্থবিরতা কাটাতে আলোচনায় স্থানীয় নির্বাচন, ইস্যু হতে পারে ‘জুলাই সনদ’ ◈ আইপিএল ম্যাচের টিকিটের মূল্য এক লাখ টাকা!‌ ◈ ভার‌তের কোচ গৌতম গম্ভীরকে ভিলেন আখ্যা দিলেন ফাফ ডু প্লে‌সি!‌ ◈ বিশ্ববাজারে কমেছে তেলের দাম ◈ বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশ-জাতিসংঘ সহযোগিতা জোরদারের প্রত্যয় ◈ বহুমুখী যুদ্ধে চাপে ইসরাইল, ভেঙে পড়ার সতর্কবার্তা সেনাপ্রধানের ◈ যুক্তরাষ্ট্রকে জবাব দিল ইরান, শর্তে অনড় তেহরান ◈ ১১৩ বিলিয়ন ডলার ছাড়ালো বিদেশি ঋণ

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২১, ১০:০৭ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০২১, ১০:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ সারাদিন থেমে থেমে বৃষ্টির আভাস রাজধানীতে

অনন্যা আফরিন: [২] সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে আজও রাজধানীসহ আশপাশের এলাকায় দিনভর মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে ও কোথাও কোথাও থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আকাশ দিনভর মেঘলা থাকতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় বিশেষ করে দক্ষিণ অঞ্চলে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

[৩] শনিবার (২৪ জুলাই) সকালে আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরিমাণ ছিলো দুই মিলিমিটারের কাছাকাছি।

[৪] আজও সারাদেশে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।আবহাওয়াবিদ জানান, ঢাকায় সারাদিন থেমে থেমে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে মাঝে মধ্যে রোদের দেখা মিলতেও পারে।

[৫] উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই স্থানে অবস্থান করছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়