শিরোনাম
◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২১, ১২:৫৬ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০২১, ১২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেপালের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

নিউজ ডেস্ক : নেপালের নবনিযুক্ত প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, পঞ্চমবারের মতো উচ্চপদে ফিরে আসা এবং ১৮ জুলাই নেপালের সংসদের নিরঙ্কুশ সমর্থন আপনার নেতৃত্বের ওপর জনগণ এবং রাজনৈতিক নেতৃত্বের যে বিশ্বাস ও আস্থার প্রমাণ। বাসস

বৃহস্পতিবার (২২ জুলাই) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী ওই অভিনন্দন বার্তায় বলেছেন, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশ এবং নেপালের মধ্যে একাধিক অভিন্ন এবং অংশীদারিত্বের ভিত্তিতে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান। নবনির্বাচিত প্রধানমন্ত্রী শের বাহাদুরের নেতৃত্বে বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান বহুমুখী সহযোগিতা আরও গভীরতর হবে বলে গভীর আস্থা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এর বাইরেও সহযোগিতার সম্ভাব্য খাতগুলোর অব্যক্ত সুযোগ খুঁজে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী সম্প্রতি নেপালের রাষ্ট্রপতির সাম্প্রতিক রাষ্ট্রীয় সফরের কথা স্মরণ করেন, যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের মতো দুটি অনুষ্ঠানে অপরিসীম মূল্য সংযোজন করেছে।

তিনি বলেন, বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের মাধ্যমে ২০২১ সালে উন্নয়শীল দেশ এবং ২০৪১ সাল নাগাদ উন্নত দেশ হওয়ার পথে রয়েছে। তিনি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন থেকে সুবিধা নিতে নেপালকে আমন্ত্রণ জানান এবং দুই দেশের পারষ্পরিক উন্নয়নে নিবিঢ়ভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।

১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় নেপালি কংগ্রেসের নেতৃত্বেরর সমর্থনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দুই দেশের মধ্যকার সম্পর্ক আগামী বছরগুলোতে আরও প্রসারিত এবং গভীরতর হবে। পাশাপাশি, শের বাহাদুর দেউবাকে তার সুবিধামত সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা নতুন প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি কামনা করে নেপালের বন্ধুপ্রতীম জনগণের শান্তি, সমৃদ্ধি এবং উন্নতি কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়