শিরোনাম
◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা

প্রকাশিত : ২২ জুলাই, ২০২১, ০৫:৫২ বিকাল
আপডেট : ২২ জুলাই, ২০২১, ০৫:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

কামাল হোসেন: [২] রাজবাড়ীর গোয়ালন্দে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, কিডনি ও ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার (২২ জুলাই) বিকাল ৪ টায় গোয়ালন্দ প্রবাসী ফোরামের উদ্যোগে আহম্মদ আলী গণ গ্রন্থাগার মিলনায়তনে উপজেলার ১৭জন অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীর জনপ্রতি ৪হাজার, অসুস্থ কিডনি রোগী ও ক্যান্সার রোগীর জনপ্রতি ২হাজার ৫শ টাকাসহ সর্বমোট ৭১হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।

[৪] এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়াামী লীগ সভাপতি মো. মোস্তফা মুন্সি।

[৫] বিমান বাহিনীর সার্জেন্ট সিরাজুল ইসলাম ও জীবন চক্রবর্তীর সঞ্চালনায় সৌদি প্রবাসী মো. নুরুল ইসলামের সভাপতিত্বে শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো.শহিদুল ইসলাম, সাহাজদ্দিন মন্ডল ইনিষ্টিটিউশন এর প্রধান শিক্ষিক আরিফা বেগম, গোয়ালন্দ পৌরসভার কাউন্সিল মো. নাসিরুদ্দিন রনিসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়