শিরোনাম
◈ শাসনের আসনে তারেক রহমান, সামনে বহুমাত্রিক চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে নয়, প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার শপথ হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়   ◈ নতুন সরকারের শপথে ভারত, চীনসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ ◈ দেশত্যাগের গুঞ্জনে মুখ খুললেন ফয়েজ, বললেন ‘আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছি’ ◈ ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা নিয়ে নিজের পরিকল্পনা জানালেন এহছানুল হক মিলন ◈ নির্বাচনী অনিয়মে চ্যালেঞ্জের সুযোগ: ৪৫ দিন সময় পেলেন প্রার্থীরা ◈ এমপিদের বেতন কত টাকা? ◈ এনসিপির বিক্ষোভের ডাক ◈ দেশত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে স্কটল‌্যান্ড‌কে হারা‌লো ইংল্যান্ড

প্রকাশিত : ২২ জুলাই, ২০২১, ০৪:৪০ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২১, ০৪:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পদ্মার এক কাত‌ল ৪৪হাজার ২শ টাকায় বিক্রি

কামাল হোসেন:[২] পাবনার ঢালার চর এলাকায় পদ্মা-যমুনা নদীর মোহনায় নিরঞ্জন হালদার না‌মে এক জে‌লের জা‌লে ২৫ কেজি ৩শ গ্রাম ওজনের এক কাতল মাছ ধরা পড়েছে।বৃহস্প‌তিবার (২২জুলাই) সকালে নিরঞ্জন হলদা‌রের জা‌লে মাছটি ধরা পড়ে।

[৩] পরে বেলা ১১টার দিকে মাছটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া ৫ নং ফেরিঘাট এলাকায় আনলে শাকিল সোহান মৎস্য আড়ৎ এর মালিক সম্রাট শাহজাহান শেখ ও নুরু ইসলাম যৌথ ভা‌বে ১হাজার ৭শ টাকা কেজি দরে মোট ৪৩ হাজার টাকায় মাছটি কিনে নেন।পরে ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করে ঢাকার এক বড় ব্যবসায়ী'র নিকট মাছটি ১হাজার ৭৫০ টাকা কেজি দরে মোট ৪৪হাজার ২শ টাকায় বিক্রি করেন।

[৪] মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, নদী‌তে বর্ষা মৌসু‌মে বড় বড় মাছ পাওয়া যায়। সেই মাছ গু‌লো জে‌লেরা বি‌ক্রি কর‌তে অান‌লে ডা‌কের মাধ্য‌মে কি‌নে সামান্য লা‌ভে বি‌ক্রি ক‌রেন। বড় বড় মাছ গু‌লো সাধারনত শিল্পপ‌তি বা বড় ব্যবসায়ীরা কি‌নে নেয়। অাজ‌কের বড় কাতল‌টি সামান্য লা‌ভে ঢাকায় বি‌ক্রি ক‌রে‌ছেন। এছাড়া নদীর ছোট বড় বি‌ভিন্ন ধর‌নের সুস্বাধু মাছ প্র‌তি‌দিন কেনা বেচা ক‌রেন। ৫ নং ফে‌রি ঘাটে শা‌কিল সোহান মৎস্য অাড়ৎ না‌মে তার এক‌টি ব্যবসা প্র‌তিষ্ঠান র‌য়ে‌ছে। সেখা‌নে মাছ গু‌লো পাওয়া যায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়