শিরোনাম
◈ মার্কিন অবরোধে উত্তপ্ত বিশ্ববাজার, তেলের দাম ৮% বেড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ ◈ ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ◈ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে ◈ মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি

প্রকাশিত : ২২ জুলাই, ২০২১, ০২:৫০ রাত
আপডেট : ২২ জুলাই, ২০২১, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমবারের মতো মক্কা-মদিনায় হাজিদের নিরাপত্তায় নারী সেনা (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো হাজিদের নিরাপত্তায় নারী সেনাদের মোতায়েন করেছে সৌদি কর্তৃপক্ষ। বুধবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মক্কা ও মদিনায় হাজিদের নিরাপত্তা নজরদারিতে গত এপ্রিল থেকে নারী সেনা সদস্যদের মোতায়েন শুরু হয়। ইতিহাসে এবারই প্রথম মক্কার কাবাঘর ও এর আশেপাশের এলাকা এবং মদিনায় নারীদের সেনাদের মোতায়েন করলো সৌদি সরকার।

রয়টার্স জানিয়েছে, খাকি সামরিক পোশাক, কোমরের নিতম্ব পর্যন্ত লম্বা জ্যাকেট, ঢিলেঢালা ট্রাউজার ও কালো টুপি পরা এই নারী সেনাদের কয়েক জন কাবাঘরের আশেপাশে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

মোনা নামে এক সেনা সদস্য বলেছেন, ‘এটা আমাদের জন্য অনেক বড় অর্জন এবং ধর্ম, দেশ ও পরমদয়ালু স্রষ্টার অতিথিদের সেবা করাটা সবচেয়ে গর্বের বিষয়।’

প্রসঙ্গত, রক্ষণশীল সৌদি আরবকে আধুনিকায়নের জন্য বেশ কিছু সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের উদ্যোগ নিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এরই অংশ হিসেবে সম্প্রতি দেশটিতে আজানের সময় দোকান ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা বাতিল করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়