শিরোনাম
◈ ট্রাম্পের বৈশ্বিক শুল্ক অবৈধ ঘোষণা, ঐতিহাসিক রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট ◈ ব্যবসায়ী থেকে তিন মন্ত্রণালয়ের মন্ত্রী: কে এই শেখ রবিউল আলম? ◈ গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ◈ সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী ◈ ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, জানা গেল কে কোন দায়িত্বে? ◈ ফুটবল বিশ্বকাপ দেখতে আবেদন পড়েছে ৫০ কো‌টি ৮০ লাখ ◈ শেখ হাসিনা কি নেতাকর্মী‌দের ৩২ নম্ব‌রে যাতায়ত ও আওয়ামী লীগের কার্যালয় খোলার নির্দেশ দিয়েছেন?  ◈ দুই মাস পর ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ ◈ রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না, আশ্বাস দিলেন ধর্মমন্ত্রী ◈ এলডিসি উত্তরণ: তিন বছর স্থগিত চেয়ে জাতিসংঘে চিঠি দিলো বাংলাদেশ

প্রকাশিত : ২২ জুলাই, ২০২১, ০২:২৮ রাত
আপডেট : ২২ জুলাই, ২০২১, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমপি আলী আশরাফ ‘লাইফ সাপোর্টে’

ডেস্ক রিপোর্ট : কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন এই সংসদ সদস্যের শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় আজ বুধবার (২১ জুলাই) বিকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আশরাফের একান্ত সচিব আব্দুল কুদ্দুস হাওলাদার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আজ (বুধবার) বিকাল ৩টায় স্যারকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। স্যারের পিত্তথলিতে ইনফেকশন হয়েছিল। এখন আবার নিউমোনিয়া হয়েছে।

সাবেক ডেপুটি স্পিকার আশরাফ আলী বার্ধক্যজনিত কারণে বেশ কিছুদিন ধরেই অসুস্থ। ডায়াবেটিসেও ভুগছেন তিনি। গত ১০ জুলাই তাকে স্কয়ার হাসপাতাল ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৩ জুলাই তাকে আইসিইউতে নেওয়া হয়।

৭৩ বছর বয়সী আলী আশরাফ এ নিয়ে পঞ্চমবার জাতীয় সংসদে কুমিল্লার ভোটারদের প্রতিনিধিত্ব করছেন। ২০০০ সালে আলী আশরাফ ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা সম্পাদক ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বেও ছিলেন। বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়