শিরোনাম
◈ সব ধরনের ডেবিট ও ক্রেডিট কার্ড নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক ◈ মোদি কেন ভারতীয়দের এক বছর সোনা না কেনার আহ্বান জানালেন? ◈ বিশ্বকাপ দেখতে ফুটবল সমর্থকদের জন্য ভিসা নিয়ে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র ◈ কারা কিভাবে পাবেন সবার আগে প্রবাসী কার্ড, যেসব সুবিধা থাকবে ◈ ‘গুলিতে স্ত্রী নিহত’ মামলা ভুয়া, তদন্তে বাদীর স্বীকারোক্তি, শেখ হাসিনাসহ ৮৪ জনকে অব্যাহতির সুপারিশ ◈ দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম ◈ অনলাইন জুয়ার ভয়ংকর ফাঁদ ◈ ইংল্যান্ড জাতীয় দ‌লের নির্বাচক হলেন অস্ট্রেলিয়ান মার্কাস নর্থ ◈ বিক্রয় ডট কম কিনে নিল নাইজেরিয়ার অনলাইন মার্কেটপ্লেস ‘জিজি’ ◈ ৬৭ পয়সা কেজি দরে বিক্রি: ক্ষোভে নিজের চাষ করা সব পেঁয়াজ পুড়িয়ে দিলেন যুবক

প্রকাশিত : ২০ জুলাই, ২০২১, ০৭:৫৫ বিকাল
আপডেট : ২০ জুলাই, ২০২১, ১১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জুলাইয়ে ২০ দিনে সর্বাধিক ৯৭৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত

শাহীন খন্দকার: [২] গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৬৫ জন ডেঙ্গু রোগি ভর্তি হয়েছেন। একই সময়ে ঢাকায় নতুন ভর্তি রোগির সংখ্যা ৫৯ জন। একদিনে ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগি রয়েছেন ৪০২ জন। এর মধ্যে রাজধানীর ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩৯৪ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ৮ জন।

[৩] চলতি বছরের জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত মোট ১ হাজার ৩৪৭ জন ডেঙ্গু জ¦র নিয়ে হাসপাতালে ভর্তি হন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাসায় গেছেন ৯৪২ জন।

[৪] এছাড়া জুলাই মাসেই ৯৭৫ জন ডেঙ্গু রোগি হাসপাতালে ভর্তি হয়েছেন। জুন মাসে এ সংখ্যা ছিলো ২৭২ জন। মে মাসে ৪৩ জন, এপ্রিলে ৩ জন, মার্চে ১৩ জন, ফেব্রুয়ারিতে ৯ জন এবং জানুয়ারিতে ৩২ জন। এ বছর ডেঙ্গু সন্দেহে এ পর্যন্ত ৩টি মৃত্যুর ঘটনা যাচাই-বাছাইয়ের জন্য সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।

[৫] এদিকে গত দুই দিন করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দেশে ডেঙ্গু পরিস্থিতি আরো অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। সম্পাদনা : ভিকটর রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়