শিরোনাম
◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ২০ জুলাই, ২০২১, ০৭:০৪ বিকাল
আপডেট : ২০ জুলাই, ২০২১, ০৯:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সংক্রমণের কারণে আওয়ামী লীগ নেতারা ঈদ করছেন ঢাকায়

সমীরণ রায়: [২] ঈদকে সামনে রেখে রাজনৈতিক নেতারা নির্বাচনী এলাকায় গণসংযোগ করেন। তারা সাধারণত নেতাকর্মীদের সঙ্গে আনন্দ-উৎসব ও কুশল বিনিময়ে ব্যস্ত সময় কাটান। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে এবার আওয়ামী লীগ নেতারা এলাকায় কম গিয়েছেন।

[৩] তারা বলছেন, করোনার হানায় ঈদের সেই আনন্দ এখন আর নেই। করোনার এ সময়ে সব কিছুতে বিধিনিষেধ রয়েছে। ফলে নিরানন্দেই কাটবে এবারের ঈদুল আজহা। এবার বেশিরভাগ কেন্দ্রীয় নেতাই ঈদে ঢাকায় অবস্থান করছেন।

[৪] আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে ঈদ করবেন। করোনাভাইরাস পরিস্থিতির কারণে গত তিনটি ঈদের মত এবারও ঈদের শুভেচ্ছা বিনিময় বন্ধ রাখা হয়েছে। তবে ভিডিও ও অডিও বার্তায় দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

[৫] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকায় নিজ বাসায় থাকবেন ঈদে। সভাপতিমণ্ডলির সদস্য মতিয়া চৌধুরী, কাজী জাফরউল্যাহ, ফারুক খান, ড. আবদুর রাজ্জাকসহ অন্যরাও ঢাকায় নিজ বাসায় ঈদ কাটাবেন। যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, ড. হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিমও ঢাকায় থাকবেন ঈদে। সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মির্জা আজম, এস এম কামাল হোসেনসহ অন্যরাও ঈদে ঢাকায় থাকছেন। কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, ফরিদুন্নাহার লাইলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হেসেনসহ সম্পাদকমণ্ডলির অন্য নেতারাও ঢাকায় ঈদ করবেন।

[৬] নেতাকর্মীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে না পারাটা ‘অনেক কষ্টের’ বলেও মনে আওয়ামী লীগের শীর্ষ নেতারা। তবে করোনাভাইরাসকে প্রতিরোধ করে ঈদ আগের মতো উৎসব-আনন্দের হয়ে উঠবে বলেও বিশ্বাস নেতাদের। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার এবং সরকার ঘোষিত লকডাউন মেনে চলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

[৭] তারা বলছেন, সম্মিলিত প্রচেষ্টায় নিশ্চয়ই করোনা মোকাবেলা করতে সক্ষম হবো। আমরা সবাই আবারও ঈদ উৎসব পালন করবো।

[৮] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেন, ঈদে স্বাস্থ্যবিধি মেনে চলা, অসহায় দরিদ্র ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোই এবারের ঈদে একমাত্র করণীয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা আনন্দ-উৎসবের মধ্য দিয়ে ঈদ উদযাপন করবো। সম্পাদনা: ভিকটর রোজারিও

  • সর্বশেষ