শিরোনাম
◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি ◈ মা‌ঠে অ‌শোভন আচর‌ণের জন‌্য শাস্তি পেলেন পা‌কিস্তা‌নের সালমান আলি আঘা

প্রকাশিত : ২০ জুলাই, ২০২১, ০৪:৫০ দুপুর
আপডেট : ২০ জুলাই, ২০২১, ০৬:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্থায়ীভাবে এশিয়ার জলসীমায় দুটি যুদ্ধজাহাজ মোতায়েন করবে যুক্তরাজ্য

রাকিবুল আবির: [২] চীনের সঙ্গে উত্তেজনার কারণে যুক্তরাষ্ট্র ও জাপানের বন্ধুপ্রতিম দেশ হিসেবে পরিচিত যুক্তরাজ্য,এশিয়ায় দুটি যুদ্ধজাহাজ মোতায়েন করবে। এছাড়াও আগামী সেপ্টেম্বরে যুক্তরাজ্যের বিমানবাহী রণতরী কুইন এলিজাবেথ জাপানে পৌঁছাবে। আরব নিউজ

[৩] রয়্যাল নেভির এই শক্তিশালী সফরের কারণ হলো বন্ধুদেশ জাপানের সুরক্ষা নিশ্চিত করা। যা দুই দেশের ঘনিষ্ট সম্পর্ককে আরো শক্তিশালী করে তুলবে। তাইওয়ান সংকট নিয়ে চীনের সঙ্গে উত্তেজনার জন্য জাপানের সুরক্ষা নিশ্চিত করতেই যুক্তরাজ্য এই পদক্ষেপ গ্রহণ করেছে। রয়টার্স

[৪] যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এবং জাপানের প্রতিরক্ষামন্ত্রী নুবুও কিশি যৌথ ঘোষণায় বলেন, চলমান উত্তেজনার কারণে এ বছরের শেষ থেকে স্থায়ীভাবে দুটি জাহাজ মোতায়েন করবে যুক্তরাজ্য।

[৫] জাপানে আসন্ন ব্রিটিশ ক্যারিয়ারের সঙ্গে থাকছে পঞ্চম প্রজন্মের এফ-৩৫ যুদ্ধবিমান। এছাড়াও কয়েকটি অন্যান্য জাহাজও বিদ্যমান থাকবে। সম্পাদনা: সাকিবুল আলম

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়