শিরোনাম
◈ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত অন্তত ১২, রেল যোগাযোগ বন্ধ ◈ মহাকাশেও ধাক্কা, নতুন সংকটে যুক্তরাষ্ট্র ◈ রাস্তায় পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী ◈ ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার ◈ ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন করে ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান ◈ যুদ্ধ, ভিসা জটিলতা ও ফ্লাইট বাতিল—তিন দিকের চাপে শ্রমবাজার ◈ বিশ্ব পানি দিবস আজ: নিরাপদ পানি পাচ্ছে না দেশের প্রায় ১০ কোটি মানুষ ◈ বিশাল সিঙ্কহোলের দাপটে আতঙ্কে তুরস্কের কৃষকরা, বিপর্যস্ত কৃষিজমি, ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয় ◈ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

প্রকাশিত : ২০ জুলাই, ২০২১, ০২:৫৬ দুপুর
আপডেট : ২০ জুলাই, ২০২১, ০২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় ২ কোটি ৮৬ লাখ ২৬ হাজার ৯৫০ টাকা

সমীরণ রায়: [২] ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু উপর দিয়ে রেকর্ড সংখ্যক ৪৮ হাজার ৪২৩টি যানবাহন পারাপার হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত যাত্রীবাহী বাস, ট্রাক, লরি, প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ অন্যান্য পরিবহন সেতু পারাপার হয়েছে ৪৮ হাজার ৪২৩টি পরিবহন।

[৩] বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজায় ৩২ হাজার ৫৩১টি পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৭৪ লাখ ৯৫ হাজার ৪৬০ টাকা এবং সেতু পশ্চিম টোলপ্লাজায় ১৫ হাজার ৮৯২টি পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ১১ লাখ ৩১ হাজার ৪৯০ টাকা। এতে গেল কয়েকদিনে বঙ্গবন্ধু সেতুতে পরিবহন পারাপারে রেকর্ড সৃষ্টি হয়েছে।

[৪] বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, আগের চেয়ে বঙ্গবন্ধু সেতুতে পরিবহন পারাপারের সংখ্যা বেড়েছে। এই ঈদে সর্বোচ্চ পরিবহন সেতু পারাপার হয়েছে।

[৫] গত রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে ৩৯ হাজার ৪৮১টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ২ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ৪০ টাকা। এর মধ্যে পূর্বপাশে ১৯ হাজার ৮৫৩টি যানবাহন থেকে ১ কোটি ৪০ লাখ চার হাজার ৮০০ টাকা ও পশ্চিম পাশে ১৯ হাজার ৬২৮টি যানবাহন থেকে ১ কোটি ৫৮ লাখ ৪৩ হাজার ২৪০ টাকা টোল আদায় করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়