শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২০ জুলাই, ২০২১, ০২:৫৩ দুপুর
আপডেট : ২০ জুলাই, ২০২১, ০২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কারাবন্দিদের জন্য কোরবানি হবে ১৭ গরু

সুজন কৈরী: [২] ঈদুল আযহা উপলক্ষ্যে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দিদের জন্য ১৭টি গরু কোরবানি দেবে কারা কর্তৃপক্ষ। ইতোমধ্যে জেল গেটে ১৭টি গরু আনা হয়েছে।

[৩] মঙ্গলবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, বন্দিদের জন্য ঈদের দিন ১৭টি গরু কোরবানি করা হবে। ঠিকাদারদের কাছ থেকে কিনে আনা ১৭টি গরুতে প্রায় ৩ হাজার থেকে ৩১শ কেজি মাংস হবে। এছাড়া অন্য ধর্মাবলম্বী বন্দিদের জন্য খাসির মাংসের ব্যবস্থা করা হয়েছে।

[৪] জেলার মাহবুবুল ইসলাম জানান, প্রতি বছরের মতো ঈদের বিশেষ দিনটিতে বিশেষ খাবার ব্যবস্থা থাকলেও ঈদুল ফিতরের মতো এবারও একসাথে জামাতে নামাজ পড়তে পারবেন না বন্দিরা। করোনা সংক্রমণ এড়াতে বন্দিরা নিজ নিজ ওয়ার্ডে নামাজ পড়তে পারবেন।

[৫] তিনি জানান, ঈদের দিন সকাল ৭টায় বন্দিদের নাস্তা দেওয়া হবে। নাস্তায় থাকবে পায়েস ও মুড়ি। দুপুরে বন্দিদের জন্য খাবারে থাকবে ভাত, গরু বা খাসির মাংস, রুই মাছ ও আলুর দম। রাতের খাবারে থাকবে পোলাও, গরু বা খাসির মাংস, রোস্ট, মিষ্টি, কোল্ড ড্রিংকস ও পান-সুপারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়