শিরোনাম
◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১, ০৪:১০ দুপুর
আপডেট : ২০ জুলাই, ২০২১, ০৯:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পবিত্র কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] জেনারেল প্রেসিডেন্সি বিভাগের উপপ্রধান ড. সাআদ বিন মুহাম্মদ আল-মুহাইমিদ জানান, পবিত্র কাবা ঘরের জন্য এ বছরের হজ উপলক্ষে তৈরি গিলাফটিতে ৬৭০ কিলোগ্রাম কালো রঙের কাঁচা রেশম, ১২০ কেজি স্বর্ণ ও একশ কেজি রুপার সুতা ব্যবহার করা হয়েছে। হজের দ্বিতীয় দিন রোববার দিনগত রাতে গিলাফ পরিবর্তন সম্পন্ন হয়েছে। আরব নিউজ

[৩] ১৪ মিটার উঁচু কালো রঙের এই গিলাফ সর্বমোট ১৬টি ছোট টুকরা দিয়ে সুবিন্যস্ত। গিলাফের এক-তৃতীয়াংশের ওপর দিকে ৯৫ সেন্টিমিটার প্রস্থের বন্ধনীতে সোনার প্রলেপকৃত রুপার সুতা দিয়ে কারুকার্যশোভিত আল্লাহর নাম এবং কোরআনের বিভিন্ন আয়াত ক্যালিগ্রাফি খচিত করা হয়। আরো লেখা থাকে ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’, ‘আল্লাহ জাল্লা জালালুহু’, ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম’, ‘ইয়া হান্নান, ইয়া মান্নান’ ইত্যাদি। আল আরাবিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়