শিরোনাম
◈ গ্রাহকদেরকে ছেঁড়া-ফাটা বা ময়লাযুক্ত নোট বদলে না দিলে শাস্তি ◈ আমি একদিনেই ইরানকে গুড়িয়ে দিতে পারি: ট্রাম্প ◈ ১ বিলিয়ন ডলার ও সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে দাও, না হলে সম্পর্ক ছিন্ন: তুরস্ককে উগান্ডার সেনাপ্রধান ◈ এনডিটিভি সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী: চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বেগ থাকলে ভারত স্পষ্টভাবে জানাক ◈ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা চরমে: ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধের হুমকি ◈ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই ◈ ‘টাকা দিন, এমপি হন’ ১২ কোটির বিনিময়ে এমপি পদ, বিস্ফোরক অভিযোগ চট্টগ্রামের বিএনপি নেত্রীর ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু ◈ গণতন্ত্র একটি আস্থার জায়গা: চীফ হুইপ  ◈ লটারি কখনোই মেধা যাচাইয়ের সঠিক পদ্ধতি নয়, এটি ধনী-গরিব বৈষম্যও কমাতে কার্যকর হয়নি: শিক্ষা মন্ত্রী

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১, ০৮:৩২ রাত
আপডেট : ১৯ জুলাই, ২০২১, ০৮:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টোকিও অলিম্পিক গেমসে একই দলের ৩ জনের দেহে মিললো করোনা ভাইরাস

শ্রাবণী কবির: [২] রোববার টোকিও অলিম্পিকের ৩ জন অ্যাথলেটের করোনায় আক্রান্ত হওয়ার খবর আসে। আক্রান্ত ৩ জন অ্যাথলেটই দক্ষিণ আফ্রিকার অলিম্পিক ফুটবল দলের সদস্য। ফ্রান্স ২৪

[৩] দক্ষিণ আফ্রিকার অলিম্পিক অ্যাসোসিয়েশন সোমবার (১৯ জুলাই) এক বিবৃতিতে জানায়, আক্রান্তদের ২ জনের নাম থাবিসো মোনিয়ান এবং কামোহেলো মাহলাতসি। তাদের সঙ্গে ফুটবল দলের ভিডিও বিশ্লেষক মারিয়ো মাসহাও করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার করোনা শনাক্ত হওয়া ব্যক্তি, অলিম্পিক কমিটির আইওসি-এর দক্ষিণ কোরিয়ার সদস্য রিউ সেউং মিনের। আনন্দবাজার

[৪] ২৩ জুলাই অলিম্পিক গেমস শুরু হবে। গেমস শুরু হওয়ার ঠিক ৪ দিন আগে সর্বোচ্চ আশঙ্কার মধ্যে রয়েছে আয়োজকরা। ১ জুলাই থেকে এখন পর্যন্ত গেমসের সঙ্গে সংশ্লিষ্টদের করোনায় আক্রান্তের সংখ্যা ৫৮ জন। ভিলেজে মোট ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১জন সাংবাদিক ও ১ জন কনট্রাক্টর, ৮জন কর্মচারী ও ৪ জন ক্রীড়াবিদ। এনবিসি নিউজ

[৫] গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ভিলেজের বাহিরেও করোনার সংক্রমণ বাড়ছে। আশঙ্কা কমাতে ও নিরাপত্তা রক্ষার্থে করোনায় আক্রান্ত সকলকে আইসোলেশনে রাখা হয়েছে। একই সঙ্গে দক্ষিণ অফ্রিকার ফুটবল দলের সব সদস্যের করোনাভাইরাস পরীক্ষার ফলাফল না পাওয়া পর্যন্ত কোয়ারেন্টিনে রাখা হয়েছে। সম্পাদনা: সাকিবুল আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়