শিরোনাম
◈ ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর বাংলাদেশের সঙ্গে চুক্তির ভবিষ্যৎ কী? ◈ এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর সময় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অবৈধ ভবন রোধে কড়া বার্তা, কুমিল্লায় গণপূর্তমন্ত্রীর ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করতেই হবে তারেক রহমানকে ◈ বর্ণবি‌দ্বে‌ষি মন্তব‌্য বন্ধ কর‌তে ফুটবলে নতুন আইন করতে যাচ্ছে ফিফা ◈ ফুটবলার সামিত সোমের ছবি পোস্ট করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো ফিফা  ◈ ক্ষমতা হস্তান্তরের পর কোথায় আছেন ড. মুহাম্মদ ইউনূস, কী করছেন এখন? ◈ ভয়ভীতি মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করবো: তথ্যমন্ত্রী ◈ মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল?

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১, ০৭:৪১ বিকাল
আপডেট : ১৯ জুলাই, ২০২১, ০৭:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ টিকা নিলেন গীতিকার সুজন হাজং

মাসুম বিল্লাহ: [২] সোমবার(১৯জুলাই) দুপুরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে "সিনোফার্ম" প্রথম ডোজ টিকা গ্রহণ করলেন বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক গীতিকার সুজন হাজং।

[৩] গীতিকার সুজন হাজং বলেন, করোনার প্রথম ডোজ টিকা গ্রহণ করার পর মানুষিক শক্তি বেড়ে গেছে। আশা করি দ্বিতীয় ডোজ গ্রহণ করার পর আরো মানুষিক শক্রি বেড়ে যাবে এবং করোনা নিয়ে ভয়, উৎকণ্ঠা দূর হবে। কাজের প্রতি মনোযোগ ও গতিশীলতা বাড়বে।

[৪] করোনার টিকা সর্বত্র শহর থেকে গ্রাম পর্যায়ে সহজে পৌঁছে দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সুজন হাজং বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আশাকরি আমরা করোনা মোকাবেলায় সফল হবো।

[৫] উল্লেখ্য সুজন হাজং সাংস্কৃতিক অঙ্গনে একজন পরিচিত মুখ। তিনি একাধারে কবি, গীতিকার, উপস্থাপক, অনুবাদক এবং কলামিষ্ট। সুজন হাজং আধুনিক গানের পাশাপাশি অসংখ্য দেশের গান লিখেছেন। তাঁর লেখা গানে বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী, নচিকেতা, শুভ মিতা, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, প্রিয়াঙ্কা গোপসহ নতুন প্রজন্মের লুইপা, অবন্তী সিঁথি, কিশোর, সাব্বির, মুহিন, পুলক, লিজা, রন্টিদাশ, সুস্মিতা সাহা প্রমুখ কণ্ঠ দিয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়