শিরোনাম
◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন? ◈ মা‌র্সেলোর দৃ‌ষ্টি‌তে বিশ্বকাপের সে‌মিফাইনা‌লে খেল‌তে পা‌রে ব্রা‌জিল, আ‌র্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন   ◈ দিনে ১৫টি জাহাজ যেতে পারবে হরমুজ প্রণালি দিয়ে, ঠিক করে দিল ইরান ◈ চাহিদা মেটাতে এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ ◈ ন‌রেন্দ্র মোদী বিশ্বমঞ্চে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১, ১১:০৫ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০২১, ১১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘প্রেমিক’র কাছে যাওয়ায় ছাগলকে পিটিয়ে মারার অভিযোগ

ডেস্ক নিউজ: বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটছে নানা অদ্ভুত ঘটনা। তেমনিই একটি ঘটনা সম্প্রতি ঘটেছে ভারতের বিহারে। প্রতিবেশীর একটি ছাগলকে কোনো অপরাধ ছাড়াই পিটিয়ে হত্যা করেছেন এক ব্যক্তি। এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। আনন্দবাজার পত্রিকার ভাষ্য, পোষ্য স্ত্রী ছাগলের কাছে যাওয়ার ‘অপরাধে’ ওই পুরুষ ছাগলকে পিটিয়ে হত্যা করেছেন সেই ব্যক্তি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে বিহারের কাইমুরের চৌরাসিয়া গ্রামে। রাধা দেবীর অভিযোগ, তার পোষ্য পুরুষ ছাগল পড়শি সিপু রাম নামের এক ব্যক্তির বাড়িতে ঢুকেছিল। সিপুর একটি পোষ্য স্ত্রী ছাগল রয়েছে। তার কাছে যাওয়ায় সিপু লাঠি দিয়ে তার পুরুষ ছাগলকে মারেন। রাধা বলেন, ‘‘আমি ক্ষেতে কাজ করছিলাম। আমাকে এসে একজন এই ঘটনার কথা বলে। আমি দৌড়ে গিয়ে দেখি সিপুর বাড়ির উঠোনে আমার ছাগল পড়ে রয়েছে। পাশে সিপু লাঠি হাতে দাঁড়িয়ে ছিল। সিপু আমাকেও ভয় দেখায়।’’

এই ঘটনার পরেই গ্রামের এক পুলিশকর্মী রাধাকে থানায় অভিযোগ জানাতে বলেন। তখনই মোহনিয়া থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। রাধা বলেন, ‘‘আমি চাই পশু হত্যার মতো জঘন্য অপরাধ করার জন্য সিপুর কঠিন শাস্তি হোক। আমি পুরো ঘটনা পুলিশকে জানিয়েছি।’

এই প্রসঙ্গে মোহনিয়া থানার এক কর্মকর্তা জানিয়েছেন, পশুকে পিটিয়ে মেরে ফেলার একটি অভিযোগ দায়ের হয়েছে। মৃত ছাগলটি ভেটেরনারি হাসপাতালে পাঠানো হয়েছে। ভেটেরনারি হাসপাতালের চিকিৎসক রবি শঙ্কর বলেন, ‘ময়নাতদন্ত হয়েছে। তিন-চার দিনের মধ্যেই রিপোর্ট চলে আসবে।বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়