শিরোনাম
◈ পাইপলাইন মেরামতে দক্ষিণ কেরানীগঞ্জ-জিনজিরাসহ ৭ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ◈ তূর্যের মৃত্যুতে শোক রাশেদ খাঁনের, শারমিনের প্যারোলে মুক্তিতে সরকারের বাধা ছিল না ◈ পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের চার বাড়িতে হামলা-আগুন ◈ সোমালিয়া উপকূলে মাঝ সমুদ্রে বাণিজ্যিক জাহাজে জলদস্যুদের সশস্ত্র হামলা, নিরাপদ কক্ষে নাবিকরা ◈ রাজধানীতে এক রাতে তিন বাসে আগুন, মিরপুরের দুই স্থান ও দৈনিক বাংলা মোড়ে অগ্নিসংযোগ ◈ মোল্লাহাটে আবুল খায়ের সেতুতে আওয়ামী লীগ-বিএনপি মুখোমুখি, ধাওয়া-পাল্টা ধাওয়া; পুলিশের ফাঁকা গুলি ◈ কুমিল্লার চৌদ্দগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, মহাসড়কে যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত ◈ মিয়ানমারে স্কুল ও বৌদ্ধবিহারে জান্তার বিমান হামলা, শিশু-শিক্ষার্থীসহ নিহত অন্তত ৩০ ◈ শেখ হাসিনা ও আওয়ামী লীগের কবর হোক জনগণের মন থেকে: তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১, ০১:২৯ রাত
আপডেট : ১৯ জুলাই, ২০২১, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোরবানির হাটে মেসি-নেইমার!

নিউজ ডেস্ক: আর্জেন্টিনার মেসি আর ব্রাজিলের নেইমার। ফুটবলের দুই তারকা। দুজনেই একসময় বার্সেলোনা এফসি তে সতীর্থ ছিলেন। নেইমার দল পাল্টে এখন পিএসজির। তবে মেসি ঠিকই হয়ে আছেন ‘বার্সা বয়’! এক সময়ে ক্লাব ফুটবল এক জার্সিতে খেললেও আর্জেন্টিনা-ব্রাজিলের খেলার সময় দুজনে দুজনের জবরদস্ত প্রতিদ্বন্দ্বী। যেমন হয়েছেন ১১ জুলাই কোপা আমেরিকার ফাইনালে। যদিও ব্যক্তিগত সম্পর্কে দুজন খুব ভালো বন্ধু।

বিশ্বময় আলোচিত দুই খেলোয়াড় যেমন আর্জেন্টিনা ও ব্রাজিল সেরা, তেমনি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার খামারি শাহীনুল ইসলামের খামারে গত ৩ বছর ধরে বেড়ে ওঠা দুটি ছাগল; যারা কেবল টাঙ্গাইল জেলায় নয়, সারা দেশের মধ্যে সেরা। খামারি সোহানুল ইসলাম সম্প্রতি আদর করে তার প্রিয় ছাগল দুটির নাম রেখেছেন মেসি ও নেইমার! রাইজিং বিডি

এবারের কোরবানির ঈদে মেসি ও নেইমারের দাম হাঁকছেন সাড়ে পাঁচ লাখ টাকা। কিন্তু চাইলেই তো আর বেচা হচ্ছে না! এত দাম দিয়ে কেউ কিনছে না মেসি বা নেইমারকে। তাই টাঙ্গাইলে নিজের বাসার পাশের হাটে তুলেছিলেন রাজস্থানের হারিয়ানা জাতের ছাগল দুটিকে। কিন্তু দামে বনিবনা না হওয়ায় ফেরত নিয়ে গেছেন।

মেসি ও নেইমারের দৈনন্দিন খাদ্য তালিকায় রয়েছে দেশীয় খৈল, ভুট্টা, ভুষি ও গাছের পাতা। গত ৩ বছর ধরে দারুণ যত্নে ওদের দুজনকে পালন করে আসছেন শাহীনুল। কালো রংয়ের মেসি ও নেইমার লম্বায় সাড়ে তিন ফুট আর উচ্চতায়ও প্রায় তিন ফুট।

তিনি বলেন, অনেকেই কোরবানির গরু এবং ছাগলের বিভিন্ন নাম রাখেন। আমিও তাই আর্জেন্টিনা এবং ব্রাজিলের দুই বিখ্যাত খেলোয়াড়ের নামানুসারে ওদের নাম মেসি এবং নেইমার রেখেছি।

আসলে কি তাই? অতীতেও লক্ষ্য করা গেছে, বিভিন্ন নাটকের চরিত্র, অভিনেতা অভিনেত্রীর পোশাকের নামে বিভিন্ন রকম পণ্যের নাম রেখে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করা হয়। এর কারণ জানতে চাইলে মনো চিকিৎসক অধ্যাপক মুহিত কামাল বলেন, বিভিন্ন পণ্য বা প্রাণীর এরকম নাম রাখা মানে, মানুষের মনে এক ধরনের কৌতুহল এবং মোহের সৃষ্টি হয়। তখন মানুষ এসব নামের পণ্য বা প্রাণীর গুণগত মানের চেয়ে নামের প্রতি আগ্রহী হয়ে বেশি বেশি কেনার চেষ্টা করে।
এ বিষয়ে বিডি ফাইন্যান্সের ব্র্যান্ড ম্যানেজার সারাহ এম শারমীন বলেন, মানুষের মনের মধ্যে গেঁথে যাওয়া কোনো বস্তু, নাম, শ্লোগান, সংলাপ, ট্যাগলাইন বিভিন্ন বস্তু বা পণ্যের নামের সঙ্গে ব্যবহার করলে, তা সহজেই ক্রেতাদের মনের ওপর প্রভাব পড়ে। ক্রেতারা সে পণ্যের প্রতি আকৃষ্ট হয়। এটা এক ধরনের মার্কেটিং পলিসি এবং ব্র্যান্ডিংও বটে।

মেসি ও নেইমার বিষয়ে ভূঞাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন দেবনাথ বলেন, রাজস্থান হারিয়ানা জাতের ছাগল দুটি ভূঞাপুর উপজেলার মধ্যে সবচেয়ে বড়। এই জাতের ছাগল অল্পসময়ে দ্রুত বেড়ে ওঠে। এদের পালন করে খামারিও বেশ লাভবান হতে পারেন।

এবারের হাটে এবং খামারে ডিপজল, শাকিব খান- এই ব্র্যান্ড নামগুলোও শোনা গেছে বেশ।

  • সর্বশেষ