শিরোনাম
◈ বৈধ অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখালে কী শাস্তি, লাইসেন্স পেতে কী যোগ্যতা লাগে জানুন নিয়ম ◈ ছবি চালিয়ে বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না, চিরতরে বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল ◈ কক্সবাজারের পাহাড়ি সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনের যাত্রীদের মালামাল লুট ◈ ঢাকা-২৩ আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন পেতে ৬৯ প্রার্থীর সাক্ষাৎকার নিলেন তারেক রহমান ◈ সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন-ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয় ◈ পরমাণু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লে চাপ নিতে প্রস্তুত কি দেশের গ্রিড? বড় চ্যালেঞ্জ স্পিনিং রিজার্ভ ◈ ওমা‌নের মা‌ঠে সুপার ওভারে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ ◈ শাহজালাল বিমানবন্দরে লাগেজ পেতে সময় লাগছে মাত্র ১৫-২০ মিনিট, জানালেন বিমানমন্ত্রী ◈ হা‌রের ক্ষত না শুকা‌তেই আইসিসির শাস্তি পেলো বাংলাদেশ ক্রিকেট দল ◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১, ১২:৪৮ রাত
আপডেট : ১৯ জুলাই, ২০২১, ০৫:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ই-কমার্স প্রতিষ্ঠানকে অবশ্যই বাণিজ্য মন্ত্রণালয়ে নিবন্ধন নিতে হবে: বাণিজ্য সচিব

নিউজ ডেস্ক: যেসকল ই-কমার্স প্রতিষ্ঠান বর্তমানে ব্যবসা করছে এবং আগামীতে ব্যবসা করতে আসবে তাদেরকে অবশ্যই বাণিজ্য মন্ত্রণালয়ে নিবন্ধন নিতে হবে। প্রত্যেকটি প্রতিষ্ঠানের একটি বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) থাকবে, যা বিটিআরসিকে জানাতে হবে। প্রয়োজন হলে যাতে বিটিআরসি তাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ বন্ধ করতে পারে।

রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে ই-কমার্স ব্যবসার উদ্ভুত পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।

বাণিজ্য সচিব বলেন, ই-কমার্স ব্যবসার জন্য বাণিজ্য মন্ত্রণালয় যে নির্দেশিকা প্রকাশ করেছে সংশ্নিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলো তা যথাযথভাবে বাস্তবায়ন করছে কিনা তা যাচাই বাছাই করা হচ্ছে। কোনো প্রতিষ্ঠান নির্দেশিকা না মানলে বা বাস্তবায়ন করতে না পারলে প্রথমে সেইসব প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। প্রতিষ্ঠানগুলোর জবাব সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে নির্দেশিকা বাস্তবায়নে ব্যর্থ প্রতিষ্ঠানের ব্যবসা পরিকল্পনা বা পদ্ধতিও দেখা হবে বলে জানান বাণিজ্য সচিব। কোনো প্রতিষ্ঠানের ব্যবসা পদ্ধতি দেশের প্রচলিত আইন অনুযায়ী বৈধ না হলে সেগুলো বন্ধ করে দেওয়া হবে।

আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে নির্দেশিকা অমান্যকারি প্রতিষ্ঠানগুলোকে নোটিশ দেওয়া হবে বলে জানান সচিব।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংক, আইসিটি বিভাগ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যৌথ মুলধনী কোম্পানি ও ফার্মসমুহের অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ