শিরোনাম
◈ ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা, রাত থেকেই কার্যকর ◈ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী ◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ০৪:৪২ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০৪:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম মহানগর সভাপতি গ্রেপ্তার

রিয়াজুর রহমান : [২] রোবার (১৮ জুলাই) ভোররাত সাড়ে তিনটার দিকে ঢাকার রূপনগরের ইস্টার্ন হাউজিংয়ে সাজ্জাত হোসেনের বোন শামীমা আক্তারের বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

[৩] বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হাফিজ আক্তার বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) থেকে সাজ্জাত হোসেনকে গ্রেফতারের জন্য একটি রিকুইজিশন পাঠানো হয়েছিলো। সেই রিকুইজিশনের ভিত্তিতে আমরা তাকে গ্রেফতার করেছি। তাকে সিএমপির কাছে হস্তান্তর করা হবে।

[৪] তার বোন শামীমা আক্তার জানান, কাল রাতে সাজ্জাদ আমার বাসায় আসে। ডিনার করে ঘুমিয়ে পড়ে। এরইমধ্যে রাত সাড়ে তিনটার দিকে সিভিলে ডিবির চারজন লোক আসে। আর রূপনগর থানার এসআই সুমন আসে পোশাক পরে কয়েকজন পুলিশ নিয়ে। তারা সাজ্জাদকে যেতে বললে তিনিও তাদের সাথে কোনো কথা না বলে চলে যান।

[৫] তবে এ বিষয়ে এখন পর্যন্ত কিছু জানেন না বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দীন। তিনি বলেন, বিষয়টি আমাদের নলেজে নেই। খোঁজ নিয়ে দেখছি।

[৬] উল্লেখ্য, গত ১৩ জুলাই চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের সিইও ডা. বিদ্যুত বড়ুয়াকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ঘটনায় সাতকানিয়া ও কোতোয়ালী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয় সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে।

[৭] মামলার এজহারে ‘ভুয়া জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ! আইনানুগ ব্যবস্থা চাই…’ শিরোনামে সাজ্জাতের দেওয়া ফেসবুক পোস্টের বিষয়টি উল্লেখ করা হয়। এ অপরাধে সাজ্জাতের বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ (২), ২৯ (১), ৩১ (২) ধারায় অভিযোগ আনা হয়।

  • সর্বশেষ