শিরোনাম
◈ স্বামীর সম্পত্তিতে দ্বিতীয় স্ত্রীর অংশ কত, সন্তানরা পাবেন কে কত? ◈ গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করল পুলিশ ◈ শুভেন্দুকে বিজেপিতে যোগ দিতে বলেছিলেন প্রণব? দাবি উড়িয়ে দিলেন ছেলে ◈ অনন্ত আম্বানির সঙ্গে আচরণের ভিডিও ঘিরে বিতর্ক, কনটেন্ট ক্রিয়েটরকে নোটিশ শাহরুখের ◈ জিটুজি পদ্ধতিতে যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম কিনছে সরকার, ব্যয় ১,৯০৯ কোটি টাকা ◈ আওয়ামী লীগের সাথে যোগাযোগের অভিযোগে এবার চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত ◈ প্রথমবার বাণিজ্যিকভাবে উর্বর ডিম রপ্তানি করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ◈ ভারতে নিহত ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার ◈ শেখ হাসিনার ফেরা, ইউনূসের সফর ঘিরে গুজব; ফখরুদ্দীন-মোজাম্মেলকে ঘিরেও আলোচনা ◈ বায়ার্ন মিউনিখ‌কে হারিয়ে লিঁলের চমক 

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ০৩:১৩ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মডার্নার আরো ৩৫ লাখ ডোজ টিকা আসছে সোমবার’

নিউজ ডেস্ক: আন্তর্জাতিক টিকা বণ্টন কর্মসূচি কোভ্যাক্সের আওতায় মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি মডার্নার তৈরি করোনা টিকার আরও ৩৫ লাখ ডোজ আসছে বাংলাদেশে। আগামী সোমবার সেগুলো দেশে পৌঁছাবে। শুক্রবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, কোভ্যাক্স কর্মসূচির আওতায় ইউক্রেনকেও মডার্নার টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এই টিকার ২০ লাখ ডোজ ইতোমধ্যে পূর্ব ইউরোপীয় দেশটিতে পাঠিয়ে দেয়া হয়েছে।

বিশ্বের অন্য দেশগুলোর সঙ্গে করোনা টিকা ভাগাভাগি করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিশ্রুতির অংশ হিসেবে এসব টিকা বাংলাদেশ ও ইউক্রেনে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তিনি বলেছেন, বৈজ্ঞানিক দল এবং উভয় দেশের নীতিনির্ধারণী কর্তৃপক্ষ নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে একত্রে কাজ করছে।

বাংলাদেশ ইতোমধ্যে কোভ্যাক্স কর্মসূচির আওতায় মডার্না টিকার ২৫ লাখ ডোজ পেয়েছে। গত ২ জুলাই রাত ১১টা ২২ মিনিটে মর্ডানার ১২ লাখ ৫০ হাজার ডোজ টিকা দেশে এসে পৌঁছায়। পরের দিন সকালে আসে আরও সাড়ে ১২ লাখ ডোজ। এসব টিকা বিতরণ শুরু হয়েছে দেশের বিভিন্ন টিকাকেন্দ্রে।

শাহজালাল বিমানবন্দরে মডার্নার টিকা হস্তান্তর অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বলেছিলেন, এটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য উপহার। বাংলাদেশ গত পাঁচ দশক ধরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ অংশীদার। বিশ্বকে এই সংক্রামক ব্যাধির হুমকি থেকে নিরাপদ রাখতে দুই দেশ একসঙ্গে কাজ করবে।

  • সর্বশেষ