শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের ভিড় ও তদবির ঠেকাতে প্রধানমন্ত্রীর যে নতুন উদ্যোগ! ◈ বাইক থেকে নৌযানসহ আরও যেসব ক্ষেত্রে বাংলাদেশে জ্বালানি সংকটের প্রভাব পড়ছে! ◈ সমাজে বিভাজন সৃষ্টির অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল ◈ ইরাক ৪০ বছর পর বিশ্বকাপে, রাজকীয় সংবর্ধনা ফুটবল দলকে ◈ ১৪টি বোয়িং কেনার পথে সরকার, এয়ারবাস লিজ নেওয়ার পরিকল্পনা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ১০ জনের অ্যাতলেটিকো মা‌দ্রিদ‌কে হারা‌লো বার্সেলোনা ◈ আমেরিকা, চীন ও রাশিয়া, বাংলা‌দেশ পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে? ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেল‌বেন না মুস্তাফিজ ◈ এবার আওয়ামী লীগের জেলা অফিস গোপনে বিক্রি হয়ে গেল, অভিযোগ অস্বীকার নেতাদের ◈ শানিয়ান ও মেহরাব বিসিবি পরিচালকের পদ ছাড়লেন

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০৪:৪১ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০৪:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভেড়ামারায় শিশুকে ধর্ষণ, আটক ১

ইসমাইল হোসেন: [২] ভেড়ামারা উপজেলায় ছয় বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে জিহাদ (১৭) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ।

[৩] আটক জিহাদ ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের পূর্ব ভেড়ামারা এলাকার আব্বাস আলীর ছেলে।

[৪] ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টায় পূর্ব ভেড়ামারায় একটি বাড়িতে জিহাদ নামে এক কিশোর এলাকার ৬ বছরের একটি শিশুকে ফুসলিয়ে ধর্ষণ করেছে এমন অভিযোগ করে ওই শিশুর বাবা। পরে পুলিশ ওই শিশুকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

[৫] এ ঘটনায় শনিবার (১৭ জুলাই) সকালে অভিযুক্ত কিশোর জিহাদকে থানা হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান ওসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়