শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০৪:৩৯ সকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০৪:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্দোনেশিয়ায় বাড়িতেই ঈদের নামাজ আদায়ের আহ্বান

অনলাইন ডেস্ক: ইন্দোনেশিয়ায় ভয়াবহ করোনা বিপর্যয়ের মুখে সংক্রমণ ঠেকাতে ঈদুল আজহার দিন কয়েকটি নির্দিষ্ট এলাকায় সব ধরনের জমায়েত নিষিদ্ধ করেছে দেশটির সরকার। সবাইকে বাড়িতেই ঈদের নামাজ আদায়ের অনুরোধ করা হয়েছে।

শুক্রবার জাকার্তা পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, যেসব এলাকায় সংক্রমণ বেশি, সেখানে জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণের জন্যে ইমার্জেন্সি পাবলিক অ্যাকটিভি রেসট্রিকশনস (পিপিকেএম দারুরত) আরোপ করা হয়েছে।

সেসব অঞ্চলে ঈদের দিনও বিধি-নিষেধ কার্যকর থাকবে। পিপিকেএম দারুরত অঞ্চলে বসবাসকারীরা মসজিদে ঈদের নামাজ আদায়, কোরআন তেলাওয়াতসহ জনসমাগম হয় এমন কোনো উদযাপনে অংশ নিতে পারবেন না।

ঈদুল আজহার দিন কসাইখানাগুলোতে পশু কোরবানি দেওয়া হবে। কসাইখানায় জায়গা না থাকলে খোলা মাঠে এটি করা যেতে পারে। তবে, সেক্ষেত্রে জনসাধারণের জমায়েত কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে।

দেশটির ধর্মমন্ত্রী ইয়াকুত চোলিল কৌমাস সবাইকে বাড়িতেই ঈদের নামাজ আদায়ের জন্য আহ্বান জানান। বাসিন্দাদের নিজ নিজ এলাকা ছেড়ে না যাওয়ারও অনুরোধ করেন তিনি।

এ ধরনের নিষেধাজ্ঞা জনগণের স্বার্থেই বলে উল্লেখ করেন ইয়াকুত চোলিল কৌমাস।

গত ৩ জুলাই থেকে বালি ও জাভাতে পিপিকেএম দারুরত কার্যকর করা হয়। পরে করোনা সংক্রমণ বাড়লে ইন্দোনেশিয়া সরকার অন্যান্য শহরেও এটি কার্যকর করে।

ইন্দোনেশিয়া সরকারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে এক হাজার ২০৫ জন মারা গেছেন। একইসময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত ৫৪ হাজার জনকে শনাক্ত করা হয়েছে।

  • সর্বশেষ