শিরোনাম
◈ ক্রিকেট অস্ট্রেলিয়ার কোটি ডলারের ক্ষতি হলেও পিচ তৈরিতে হস্তক্ষেপ করবে না ◈ রাষ্ট্রপতির প্রেস উইংয়ে নতুন উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ ◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ সাকিব আল হাসানকে কে নিয়ে জন্মদিন উদ্‌যাপনের ভিডিও ভাইরাল, কেক কাটার মুহূর্তে কী বললেন আসিফ আকবর ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০২:০৫ রাত
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাজার ছাড়াল ডেঙ্গু রোগী, জুলাইয়ের ১৬ দিনেই পৌনে ৭শ

নিউজ ডেস্ক: রাজধানীতে এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরের প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে আরও ৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১৩ জন ও বেসরকারি হাসপাতালে ৫০ জন রোগী ভর্তি হন।

এ নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩১৮ জন। তাদের মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩১৪ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৪ জন ভর্তি রয়েছেন।

শুক্রবার (১৬জুলাই) স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ও হেলথ ইমার্জেন্সি অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি মাসের ১৬ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বমোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬৮৬ জন। জুন মাসের ৩০ দিনে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল মাত্র ২৭২ জন। জুন মাসের তুলনায় চলতি জুলাই মাসের মাত্র ১৬ দিনে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা আড়াইগুণেরও বেশি।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ জুলাই পর্যন্ত রাজধানীসহ সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৬৩ জনসহ সর্বমোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক হাজার ৫৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে ইতোমধ্যেই বাড়ি ফিরে গেছেন ৭৩৮ জন।

চলতি বছর হাসপাতালে মোট ভর্তি রোগীদের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন এবং ১৬ জুলাই পর্যন্ত ৬৮৬ জন রোগী ভর্তি হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়