শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল ◈ মেয়াদের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি: চলমান প্রক্রিয়ার অংশ বলে দাবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ◈ সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ ◈ একক সংখ্যাগরিষ্ঠতা, ঝুলন্ত পার্লামেন্ট, কোয়ালিশন সরকার, ক্ষমতা হস্তান্তর কিংবা সরকার গঠন- এগুলো কীভাবে হয় ◈ সারা দেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হয়েছে ২৭৪টি : প্রেস উইং  ◈ রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবার লক্ষ্যেই প্রণীত জুলাই সনদ : আলী রীয়াজ ◈ পাকিস্তান‌কে আই‌সি‌সির উ‌চিৎ শিক্ষা দেয়া উ‌চিৎ, বল‌লেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ০৭:৪২ বিকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ০৭:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যমুনেশ্বরী নদী থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

আফরোজা সরকার: [২] রংপুরের তারাগঞ্জ উপজেলার যমুনেশ্বরী নদীতে ভেসে আসা এক অজ্ঞাত যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

[৩] শুক্রবার (১৬ জুলাই) বিকেল পাঁচটার দিকে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের যমুনেশ্বরী নদীর কাশিয়াবাড়ি সেতুর কাছ থেকে লাশটি উদ্ধার করেন পুলিশ। ওই যুবতীর নাম পরিচয় এখনও জানা যায়নি।

[৪] লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, কাশিয়াবাড়ি সেতুর কাছে নদীতে লাশ ভাসতে দেখে এলাকাবাসী মুঠোফোনে বিষয়টি আমাদের জানায়। পরে ঘটনাস্থলে গিয়ে ওই যুবতীর লাশ উদ্ধার করা হয়। অজ্ঞাত এ লাশের পড়নে প্রিন্টের সেলওয়ার কামিজ রয়েছে। বয়স আনুমানিক ২২-২৫ বছর হবে।

৫] অর্ধগলিত এ লাশটি দীর্ঘ সময় পানিতে থাকায় শরীরের বিভিন্ন অংশে পঁচন ধরেছে। তবে প্রাথমিকভাবে লাশের পরিচয় ও যুবতীয় মৃত্যুর কারণ জানা সম্ভব হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলেও ওসি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়