শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ০৫:৩৬ বিকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ০৫:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে ৩ কোটি টাকার চিংড়ি পোনা জব্দ, নদীতে অবমুক্ত

অহিদ মুুকুল : [২] জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রায় ১ কোটি ৬০ লাখ গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করে নদীতে অবমুক্ত করেছে কোস্টগার্ড। এ সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

[৩] বৃহস্পতিবার (১৫ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আজমার খাল এলাকার একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে এসব চিংড়ি পোনা জব্দ হয়।

[৪] শুক্রবার (১৬ জুলাই) সকালে বাংলাদেশ কোস্টগার্ড হাতিয়ার স্টেশন কমান্ডার লে. এ এস এম লুৎফর রহমান বিষয়টি জানিয়েছেন।

[৫] কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টায় হাতিয়ার আজমার খাল থেকে প্রায় ১ কোটি ৬০ লাখ অবৈধ গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা।

[৬] পরে পোনাগুলো উপজেলা মৎস্য অফিসারের উপস্থিতিতে আজ সকাল সাড়ে ৭টায় উপজেলার তমরদ্দি কোস্টগার্ড পল্টুন থেকে মেঘনা নদীতে পুনরায় অবমুক্ত করা হয়। এতো পরিমাণ গলদা চিংড়ির রেণু পোনা এর আগে আর কখনো জব্দ করা হয়নি।

[৭] এছাড়া নদীমাতৃক বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষা, মৎস্য সম্পদ রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ কোস্টগার্ড সব সময় সচেষ্ট রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়