শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ০৪:৪১ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ০৪:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেক্সিমকো ও আইসিবি’র সঙ্গে সুকুক ইস্যুর চুক্তি

মিনহাজুল আবেদীন: [২] বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো) ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) দেশের সর্বপ্রথম করপোরেট সুকুক (বেক্সিমকো গ্রিন সুকুক আল-ইস্তিস্না) ইস্যুর বিষয়ে এই চুক্তিটি সম্পন্ন হয়। সংবাদ প্রতিদিন

[৩] ১৫ জুলাই রাজধানীর ধানমন্ডিতে বেক্সিমকোর প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বেক্সিমকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওসমান কায়সার চৌধুরী (ওকে চৌধুরী) এবং আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন। বনিক বার্তা

[৪] এই দলিলের মাধ্যমে আইসিবি ৩ হাজার কোটি টাকা মূল্যের গ্রিন-সুকুক বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে, যা সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে অনুমোদন পেয়েছে। যা বাংলাদেশে বেসরকারি খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের নতুন সম্ভাবনা উন্মোচন করবে। মানবজমিন

[৫] অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেক্সিমকো সোলার বিজনেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম রফিকুল ইসলাম, বেক্সিমকো লিমিটেডের নির্বাহী পরিচালক মোস্তফা জামানুল বাহার এবং সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এরশাদ হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তারাসহ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়