শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ০৯:৪৭ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইংল্যান্ডে ইউরো কাপের ফাইনালে বর্ণবাদের ঘটনায় আটক ৪

স্পোর্টস ডেস্ক : [২] ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে পেনাল্টি মিসের পর ইংল্যান্ডের কয়েকজন খেলোয়াড় বর্ণবাদের শিকার হওয়ার ঘটনায় চার জনকে আটক করা হয়েছে। ব্রিটিশ পুলিশ বৃহস্পতিবার এই তথ্য দিয়েছে।

[৩] গত রোববার ওয়েম্বলির ফাইনালে ইতালির বিপক্ষে টাইব্রেকারে হেরে শিরোপা স্বপ্ন ভাঙে ইংল্যান্ডের। পেনাল্টি শুট আউটে ইংলিশদের গোল করতে ব্যর্থ হন মার্কাস র‌্যাশফোর্ড, জ্যাডন স্যানচো ও বুকায়ো সাকা। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের তীব্র রোষানলে পড়েন তিন জনই।

[৪] বর্ণবাদী ওই ঘটনার প্রেক্ষিতে তদন্তে নামার ঘোষণা দেয় দা মেট্রোপলিটন পুলিশ। তখন তারা জানিয়েছিল, একটি বিশেষজ্ঞ দল পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে।

[৫] এই ঘটনার সমালোচনা করেছেন ইংল্যান্ড প্রধানমন্ত্রী বরিস জনসন। দলের কোচ, অধিনায়ক, রাজনীতিবিদরাও মেনে নিতে পারছেন না সমর্থকদের এমন আচরণ। দ্রæত এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেয় দেশটির সরকার।

[৬] পুলিশের চিফ কন্সটেবল মার্ক রবার্টস বলেন, আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির সাথে খুব নিবিড়ভাবে কাজ করছি। তারা আমাদের তদন্তে অগ্রগতির জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করছেন।

[৭] ইউরোতে নিজেদের সব ম্যাচের শুরুতে হাঁটু গেড়ে বর্ণবাদের বিপক্ষে প্রতিবাদ জানান ইংলিশ খেলোয়াড়রা। আসর শুরুর আগে দুটি প্রীতি ম্যাচে হাঁটু গেড়ে বর্ণবাদের বিপক্ষে প্রতিবাদ জানানোর সময় ইংলিশ খেলোয়াড়দের দুয়ো দিয়েছিল তাদের দেশের দর্শকরাই।

[৮] টুর্নামেন্ট শুরুর দিন প্রধানমন্ত্রী বরিস জনসন এই ব্যাপারে সরাসরি কিছু না বলে সমর্থকদের আহŸান জানান দলকে সমর্থনের জন্য। এতে সমালোচনার মুখে পড়েন তিনি ও আরও কয়েক জন মন্ত্রী।

[৯] পুলিশ আরও জানিয়েছে, ফাইনাল ম্যাচের আগে-পরের ২৪ ঘণ্টায় ফুটবল সম্পর্কিত ৮৯৭টি ঘটনায় ২৬৪ জনকে আটক করা হয়েছিল। ম্যাচটি শুরুর আগে পুলিশের সঙ্গে ঝামেলা হয়েছিল টিকেট ছাড়া খেলা দেখতে আসা সমর্থকদের। - দ্য সান/ বিডিনিউজ/ জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়