শিরোনাম
◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল ◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ০৩:১৪ রাত
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দর্শকের প্রতি মেহজাবীনের অনুরোধ

বিনোদন ডেস্ক : এই সময়ের নাটক নিয়ে দর্শকের নানা রকম আলোচনা-সমালোচনা শোনা যায়। বিশেষ করে অনেকেই বলেন এখন কমেডি কিংবা রোমান্টিক কমেডির নাটক নির্মাণ হচ্ছে বেশি। অনেক শিল্পী এর বাইরে কাজ করতে নারাজ। তবে এর সঙ্গে একমত পোষণ করতে পারছেন না বলে জানান ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শিল্পীদের যেমন দায়িত্ব আছে তেমনি দর্শকেরও কিছু দায়িত্ব আছে বলে মন্তব্য করেন এই অভিনেত্রী। সেটি কী? মেহজাবিনের ভাষ্য, কমেডি-রোমান্টিক কমেডির নাটকের যেমন ভিউ হচ্ছে গল্প নির্ভর নাটকের কী সে রকম ভিউ হচ্ছে? দর্শক কমেডি-রোমান্টিক কমেডির নাটকগুলোই বেশি দেখছেন। তারা যেভাবে ভিন্নধর্মী নাটকের কথা বলেন তেমনি যদি এ ধরনের নাটক দেখতেন তাহলে শিল্পী-নির্মাতা ও প্রযোজকরা এ ধরনের নাটকের প্রতি আগ্রহী হতেন। ‘ভাইরাল গার্ল’ খ্যাত এই অভিনেত্রী আরও বলেন, আমি বরাবরই ভিন্নধর্মী গল্পে কাজ করতে চাই।

সেই ধারাবাহিকতায় একটি গল্পনির্ভর নাটক করার পরিকল্পনা করি আমি এবং একজন পরিচালক। কিন্তু প্রডিউসার সেই নাটক করতে আগ্রহী হননি। এটিতে ভিউ হবে না বলে নাটকটি তিনি বাদ দেন। দর্শকের প্রতি তাই আমার অনুরোধ, শুধু মুখে না বলে কমেডি-রোমান্টিক কমেডির নাটকের পাশাপাশি গল্পনির্ভর নাটকগুলোও দেখেন। ইউটিউবে যখন এগুলোর ভিউ এগিয়ে থাকবে তখন সবার চিন্তাধারায় পরিবর্তন আসবে। এ ধরনের নাটকও বেশি নির্মাণ হবে। এদিকে মেহজাবিন এখন কোনো শুটিং করছেন না। লকডাউনের শুরু থেকে বাসায় আছেন এই গ্ল্যামারকন্যা। আসছে ঈদে এই অভিনেত্রীকে নতুন-পুরাতন মিলিয়ে প্রায় দশটির মতো নাটকে দেখা যাবে বলে জানান তিনি। মানবজমিন

  • সর্বশেষ