শিরোনাম
◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০৫:১৯ বিকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০৫:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নন্দীগ্রামে তৃতীয় পর্যায়ে গৃহহীন পরিবারের জন্য বাসগৃহ নির্মাণের স্থান পরিদর্শন

জিল্লুর রয়েল: [২] বগুড়ার নন্দীগ্রামে তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য বাসগৃহ নির্মাণের স্থান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত। বুধবার বিকেলে তিনি উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের চালা গ্রামে স্থান পরিদর্শন করেন।

[৩] এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শাহনেওয়াজ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ ‘‘ক” শ্রেণির পরিবার পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে।

[৪] এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নন্দীগ্রাম উপজেলায় তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য বাসগৃহ নির্মাণের প্রস্তুতি চলছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের জানান, আমরা গুণগতমানের বাসগৃহ নির্মাণ কাজের প্রস্তুতি নিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়